নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, নিহত ২ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী ও জম্মু এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গিকে হত্যা করা হয়। এক জঙ্গি গুলির আঘাতে লুটিয়ে পড়ে। অপরজন পালানোর চেষ্টা করলেই সেনাবাহিনীর গুলিতে নিহত হয়।তাঁকে এলওসি-এর(LOC) কাছে পড়ে থাকতে দেখা গিয়েছে। এখনও অভিযান অব্যহত রয়েছে বলেই জানা গিয়েছে।

রবিবার, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, মুকেশ সিং বলেছেন যে, পুঞ্চ এবং রাজৌরি জেলায় সন্ত্রাসীদের ২-৩টি দল এখনও সক্রিয় রয়েছে। তাদের শেষ করার জন্য অভিযান চলছে’। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এবং সেনাবাহিনী কুপওয়ারার তাংদার সেক্টরের আমরোহি এলাকায় একটি অভিযান শুরু করে । তল্লাশি অভিযানের সময়, নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশের কার্যকলাপ লক্ষ্য করা যায়।

তখনই সেনাবাহিনী সমগ্র এলাকার ফাঁড়িগুলোকে সতর্ক করে দেয়। জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলেই নিরাপত্তা বাহিনী তা প্রতিরোধ করে। জঙ্গিরা গুলি চালায়। পাল্টা সেনাদের গুলিতে দুই জঙ্গি নিহত হয়।তবে দুই-তিনজন জঙ্গি নিয়ন্ত্রণ রেখা থেকে পাকিস্তানে ফিরে যায় বলেই জানা গিয়েছে।

নিহত জঙ্গির কাছ থেকে একটি অ্যাসল্ট রাইফেল, ১৫টি কার্তুজ, ৯টি ৯ এমএম পিস্তল, একটি ১৫ এমএম পিস্তল, ৮টি ম্যাগাজিন, ৩২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন থেকেই কাশ্মীর উত্তপ্তের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। তবে ভারতীয় সেনাবাহিনী তৎপরতার সঙ্গে তা প্রতিরোধ করে চলেছে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী