৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রাক্তন পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পেশায় ছিলেন পুলিশ। যার কাজ ছিল অপরাধ দমন সেই ব্যক্তিই ধর্ষণের অপরাধে অভিযুক্ত। বেঙ্গালুরুতে ৭ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর।  ঘটনাটি ঘটেছে পূর্ব বেঙ্গালুরুতে। অভিযুক্ত ব্যক্তি বেঙ্গালুরু পুলিশের সাব-ইন্সপেক্টর ছিলেন।

জানা গিয়েছে, অভিযুক্তের বাড়িতেই ভাড়া থাকতেন তাঁরা। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ নির্যাতিতা নাবালিকা পড়ে যাওয়া খেলনা তুলতে যায়। তখন তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। মেয়েটি তাঁর মায়ের কাছে ঘটনার কথা জানায়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়।  

অভিযুক্ত ব্যক্তির ছেলে তাঁদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ নাবালিকার বাবার। অভিযুক্তের ছেলেও পেশায় পুলিশকর্মী। টাকা নিয়ে বাড়ি খালি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মেয়েটির বাবার। ইতিমধ্যেই পকসো ধারায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকা ও অভিযুক্তের মেডিক্যাল চেকআপ করা হচ্ছে। ধৃতের ছেলের বিরুদ্ধেও হুমকির অভিযোগে মামলা দায়ের করা হতে পারে বলে জানা গিয়েছে। 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস