‘হিন্দির মতো তামিলও হোক সরকারি ভাষা’, মোদির সামনেই দাবি স্ট্যালিনের

সেই সঙ্গে সর্বভারতীয় নিট পরীক্ষা থেকে তামিলনাডুকে বাদ রাখারও আর্জি জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হিন্দি বনাম তামিল ভাষা বিতর্কে এবার মোক্ষম চাল দিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। বৃহস্পতিবার চেন্নাইতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই হিন্দি ভাষার মতোই সরকারি কাজে তামিল ভাষা ব্যবহার করার দাবি তুললেন তিনি। শুধু সরকারি কাজের ক্ষেত্রে নয়, এমনকী মাদ্রাজ হাইকোর্টের কাজর্মেও তামিল ভাষা ব্যবহারের দাবি জানিয়েছেন করুণানিধিপুত্র। সেই সঙ্গে সর্বভারতীয় নিট পরীক্ষা থেকে তামিলনাডুকে বাদ রাখারও আর্জি জানিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, খোদ প্রধানমন্ত্রীর সামনে তামিল ভাষাকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করার স্বীকৃতি চেয়ে কার্যত এক ঢিলে অনেক পাখি মারার চেষ্টা করেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী। প্রথম তামিল ভাষাভাষীদের কাছে তিনি বার্তা দিতে সক্ষম হয়েছে, তাঁর সরকার তামিল ভাষার জাতীয় স্বীকৃতি আদায়ে কতটা আগ্রহী। দ্বিতীয়ত, কেন্দ্রকে বুজিয়ে দিতে চেয়েছেন, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার কোনও চেষ্টা বরদাস্ত করবেন না।

সম্প্রতি হিন্দি ভাষাকে দেশের প্রধান ভাষা হিসেবে ব্যবহার করার পক্ষে সওয়াল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার ওই বক্তব্য কার্যত আগুনে ঘৃতাহুতি ফেলে দিয়েছিল। তামিলনাডু সহ দক্ষিণের রাজ্যগুলির পক্ষ থেকে মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, কোনওভাবেই হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া মেনে নেওয়া হবে না।

এদিন চেন্নাইতে এক অনুষ্ঠানে তামিল ভাষার প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিল ভাষার ঐতিহ্যের কথা উল্লেখ করে এই ভাষাকে চিরকালীন ভাষা হিসেবে আখ্যা দেন। কিন্তু শুকনো কথায় যে চিড়ে ভিজবে না তা স্পষ্ট করে দেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘হিন্দির মতো তামিল ভাষাকেও কাজের ভাষা হিসেবে ঘোষণা করা হোক। মাদ্রাজ হাইকোর্টে সরকারি ভাষা করা হোক তামিলকে।‘

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়