গুজরাটে নামাজ পড়ার সময় বিদেশী পড়ুয়াদের ওপর হামলা, আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে রামজান মাস। তাই একসঙ্গে নামাজ পড়ছিল আফগানিস্তান ও উজবেকিস্তানের শিক্ষার্থীরা। আর সেইসময়  তাদের ওপর হামলা চালাল  উন্মত্ত জনতা। ঘটনাটি ঘটেছে গুজরাটে। জানা গিয়েছে  এই ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৫ জন। ইতিমধ্যেই গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি গুজরাটের শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।

যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা বলেছে যে ক্যাম্পাসে কোনও মসজিদ নেই। সেইজন্য তারা হোস্টেলের ভিতরে রামজান মাসের সন্ধ্যায় নামাজ পড়ছিল। আর তখনই একদল উত্তেজিত জনতা লাঠি ও ছুরি নিয়ে হস্টেলে ঢুকে হামলা চালায়। তাদের ঘর ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করেছে একদল শিক্ষার্থীরা।

 পড়ুয়াদের অভিযোগ, হস্টেলের নিরাপত্তারক্ষী উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।আফগানিস্তান থেকে আসা এক পড়ুয়া জানান, উত্তেজিত জনতা স্লোগান দিয়ে জানতে চায়, হস্টেলে নমাজ পড়ার অনুমতি কে দিয়েছে তাদের। আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজন করে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও তুর্কমেনিস্তানের এবং দুজন আফ্রিকার দেশের নাগরিক। এক পড়ুয়া বলেন, ‘ঘটনার আধা ঘণ্টা পর পুলিশ আসে। ততক্ষণে উত্তেজিত জনতা পালিয়ে গেছে। আহত শিক্ষার্থীরা হাসপাতালে আছে।‘ এই ঘটনার পর হায়দ্রাবাদের  সাংসদ তথা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন,’ এই ঘটনা খুবই লজ্জাজনক। দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত হস্তক্ষেপ করা।‘ ইতিমধ্যেই গুজরাট পুলিশ অভিযুক্তদের খুঁজতে শুরু করেছে তল্লাশি।

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক