প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন ফেটে ঝলসে গেল যুবকের গোপনাঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পকেটে রাখা মোবাইল ফোন আচমকাই গরম হয়ে উঠেছিল। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে ফেটে গেল ফোন। আর সেই বিস্ফোরণে দুই হাতের পাশাপাশি পুড়ে গেল পায়ের নীচের অংশ এবং গোপনাঙ্গও। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদ রেলস্টেশনে। আহত যুবকের নাম মহম্মদ মাজিদ (২৬)। তিনি গ্রেটার নয়ডার দনকৌরের বাসিন্দা।

জানা গিয়েছে, গত ৮ অগস্ট সন্ধ্যায় ব্যক্তিগত কাজ সেরে গাজিয়াবাদ স্টেশনে ছিলেন মাজিদ। তাঁর প্যান্টের পকেটেই ছিল মোবাইল ফোনটি। আচমকা সেটি গরম হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই পকেটের ভিতরেই বিকট শব্দে ফেটে যায় ফোন। ঘটনায় স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে গুরুতর ভাবে ঝলসে যান মাজিদ। দুই হাতের পাশাপাশি তাঁর শরীরের নীচের অংশ এবং গোপনাঙ্গেও আগুনের আঁচ লাগে। ঘটনাস্থলে থাকা কয়েক জন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পরে বর্তমানে বাড়ি ফিরেছেন তিনি।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

পরিবারের দাবি, বিস্ফোরিত ফোনটি মাত্র এক মাস আগে কেনা হয়েছিল। মাজিদের মামা হারুনের প্রশ্ন, এক মাস আগে কেনা ফোন পকেটে রেখেই যদি বিস্ফোরিত হয়, তবে এর দায় কার? ঘটনার কারণ জানতে ফোনটির কারিগরি পরীক্ষা করানোর দাবি জানিয়েছে পরিবার। ব্যাটারিতে ত্রুটি ছিল, অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ, নাকি ফোন তৈরির সময় কোনও গলদ ছিল-তা এখনও স্পষ্ট নয়। মাজিদ জানিয়েছেন, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা ও প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন তিনি।  

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড