জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর ইস্যুতে ঘরে-বাইরে চাপের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেল পথে নেমে আন্দোলন করছে বিরোধী জোট ইন্ডিয়া, পড়ুয়া থেকে ককরোচ জনতা পার্টি। এসআইআর ইস্যুতে এবার সংসদে বিরোধী দলগুলি পদক্ষেপের চিন্তাভাবনা করছে। মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারিত করতে সংসদের দুই কক্ষে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারেন রাহুল গান্ধি, অখিলেশরা। যদি এমন কোনও ঘটনা ঘটে তাহলে কী করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা? আজ, বৃহস্পতিবার সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি।

লোকসভার অধ্যক্ষ জানিয়েছেন, ‘যদি কোনও নতুন নোটিস পাওয়া যায়, তবে আমরা নিয়ম ও পদ্ধতি অনুযায়ী তা পরীক্ষা ও তদন্ত করে দেখব। প্রয়োজনীয় পদক্ষেপের কথা সংবিধানেই আছে। সেই অনুযায়ী কাজ হবে।’ অর্থাৎ জ্ঞানেশের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট আনলেই তাতে পদক্ষেপ শুরু করবে সংসদ তা অধ্যক্ষের কথাতে স্পষ্ট। জ্ঞানেশ ইস্যুতে আগেও সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। যদিও তখন ইন্ডিয়া জোটের সব শরিক রাজি হয়নি। ছিল কিছু আইনি জটিলতা। কিন্তু এবার জ্ঞানেশের বিরুদ্ধে কোমড় বেঁধে নেমেছে বিরোধী জোট ইন্ডিয়া। 

আরও পডুন: ‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশ কুমার বা মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে ইমপিচমেন্ট পদক্ষেপ অনেকটা বিচারকদের সরিয়ে দেওয়ার মতো। ‘বিচারক (অনুসন্ধান) আইন, ১৯৬৮’ (Judges (Inquiry) Act, 1968) অনুযায়ী, সংসদের যে কোনও কক্ষে যদি কোনও বিচারককে অপসারণের প্রস্তাব গৃহীত হয়, তবে লোকসভার অধ্যক্ষ অথবা রাজ্যসভার চেয়ারম্যান (পরিস্থিতি অনুযায়ী) তিন সদস্যের একটি কমিটি গঠন করবেন। এই কমিটি [প্রস্তাবের] ভিত্তিগুলি খতিয়ে দেখবে। যার ফলে ওই বিচারক বা কমিশনারকে অপসারণের (বা সাধারণ ভাষায় বলতে গেলে, অভিশংসন প্রক্রিয়া শুরুর) দাবি জানানো হয়েছে। এই কমিটিতে ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) অথবা সুপ্রিম কোর্টের একজন বিচারক অন্তর্ভুক্ত থাকেন। তদন্ত সম্পন্ন হওয়ার পর, কমিটি অধ্যক্ষ বা চেয়ারম্যানের কাছে তাদের প্রতিবেদন পেশ করবে। যদি কমিটি অধ্যক্ষ ও চেয়ারম্যান উভয়ের যৌথ উদ্যোগে গঠিত হয়ে থাকে, তবে দুজনের কাছেই রিপোর্ট জমা পড়বে। এই প্রতিবেদনে প্রতিটি পৃথক অভিযোগের বিষয়ে কমিটির অনুসন্ধানগুলি আলাদাভাবে তুলে ধরা হবে। পাশাপাশি, সামগ্রিক বিষয়টি নিয়ে কমিটি তাদের নিজস্ব প্রাসঙ্গিক পর্যবেক্ষণও প্রদান করবে। যদি কমিটির প্রতিবেদনে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, বিচারক বা কমিশনার কোনও অসদাচরণ করেননি অথবা তাঁর কোনও অক্ষমতা নেই, তবে ওই ইমপিচমেন্টের বিষয়ে সংসদের কোনও কক্ষেই আর কোনও পদক্ষেপ নেওয়া হবে না।

তবে, যদি কমিটির প্রতিবেদনে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ইমপিচমেন্ট আনা ব্যক্তি কোনও অসদাচরণ করেছেন বা তাঁর কোনও অক্ষমতা রয়েছে। তবে সেই প্রস্তাব এবং কমিটির প্রতিবেদনটি.সংসদের সেই কক্ষ সামনে বিবেচনার জন্য পেশ করা হবে। তারপর অধ্যক্ষ সিদ্ধান্ত নেবেন।

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিনেই সিংহাসনের মালিকানা বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য