মূল্যবৃদ্ধির বোমা, দুধের পর দাম বাড়ল পাউরুটির

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে শুরু হয়েছে লাগাতার মূল্যবৃদ্ধির ধাক্কা। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। পেট্রোল, ডিজেল, সিএনজি ও দুধের দাম বাড়ার পর এবার বেড়েছে পাউরুটির দাম। সকালের ব্রেকফাস্টে চা আর পাউরুটি বহু পরিবারের দৈনন্দিন অভ্যাস। কিন্তু সেই সাধারণ খাবারও এখন আগের তুলনায় বেশি খরচসাপেক্ষ হয়ে উঠছে। মুম্বই ভিত্তিক জনপ্রিয় ব্র্যান্ড মডার্ন ব্রেড তাদের একাধিক ভ্যারিয়েন্টের দাম এক ধাক্কায় ২ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে ১৬ মে থেকে। মডার্ন ব্রেডের এই মূল্যবৃদ্ধি ১৬ই মে থেকে তাদের বেসিক ভ্যারিয়েন্টগুলোতে কার্যকর করা হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে ব্রিটানিয়া (Britannia Industries) এবং উইবসও (Wibs Bread) একই ধরনের পদক্ষেপ নিতে পারে। 

কোম্পানির দাবি, গম, প্যাকেজিং প্লাস্টিক, পরিবহণ খরচ এবং টাকার অবমূল্যায়নের কারণে উৎপাদন ব্যয় অনেকটাই বেড়েছে। বিশেষ করে প্লাস্টিকজাত মোড়কের কাঁচামাল আমদানি নির্ভর হওয়ায় টাকার দুর্বলতার প্রভাব সরাসরি পড়েছে খরচে। এদিকে, পেট্রোল, ডিজেল ও সিএনজির মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়েছে। তেল কোম্পানিগুলো পাঁচ দিনের মধ্যে দু’বার জ্বালানির দাম বাড়ানোয় সরবরাহ খরচ বৃদ্ধি পেয়েছে।

মডার্ন ব্রেডের নতুন দাম তালিকা

পণ্যের নাম     আগের দাম          নতুন দাম

————       ——-                   ——-

৪০০ গ্রাম

স্যান্ডউইচ        ৪০ টাকা           ৪৫ টাকা 

ব্রেড

————-             ——-              ——-

হোল হুইট

ব্রেড              ৫৫ টাকা                   ৬০ টাকা

————      ——-                             ———-

মাল্টিগ্রেইন

ব্রেড                ৬০ টাকা              ৬৫ টাকা

————            ——-                      ———-

ছোট ব্রাউন            

ব্রেড                ২৮ টাকা              ৩০ টাকা

————            ——-                        ———-

সাদা পাউরুটি   ২০ টাকা              ২২ টাকা

————             ——-                      ———-

বড় ব্রাউন        

ব্রেড                 ৪৫ টাকা               ৫০ টাকা

উল্লেখ্য, কিছুদিন আগেই আমুল (Amul) এবং মাদার ডায়েরি (Mother Dairy) প্রতি লিটার প্যাকেটজাত দুধের দাম ২ টাকা বাড়িয়েছে। ফলে সকালের চা, দুধ আর পাউরুটির মতো সাধারণ খাবারও এখন আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

ঝোল-ভাজার একঘেয়েমি কাটান, বানান মুগ-দুধ দিয়ে ‘পটল মুগেশ্বরী’

তিশা শর্মার মৃত্যুতে নয়া মোড়! গর্ভপাতের ওষুধ খেয়েছিলেন অভিনেত্রী দাবি শাশুড়ির

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তপ্ত কেনিয়ায় নিহত ৪, আহত বহু

আগামী বছর রুতুরাজের বদলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে উঠে এল তারকা ক্রিকেটারের নাম

রাস্তা থেকে সরাতেই হবে পথ কুকুরদের, সমস্ত আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

অভিষেককে পুর-নোটিস! টাকা নিয়ে বাড়ি তৈরি হয়েছে, দাবি মন্ত্রী দিলীপ ঘোষের

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বাড়ির মধ্যেই মধুচক্র চালানোর অভিযোগ, বনগাঁয় আটক তৃণমূল কাউন্সিলর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

মূল্যবৃদ্ধির বোমা, দুধের পর দাম বাড়ল পাউরুটির

পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে