জি-২০ সম্মেলনের আগেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবার সম্ভাবনা মোদি-বাইডেনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জি-২০ সম্মেলনের দুদিন আগেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন আশা করা হচ্ছে। শনিবার হোয়াইট হাউসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ৭ সেপ্টেম্বর  ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।

নয়াদিল্লিতে আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন। এবার এই সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। এবারের জি-২০ সম্মেলনের থিম “বসুধৈব কুটুম্বকম” বা “এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ”।  শুক্রবার(১ সেপ্টেম্বর) প্রকাশিত  মার্কিন রাষ্ট্রপতির সফরসূচীতেই জানানো হয়েছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আসছেন।

জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বের প্রশংসা করবেন। আগামী সম্মেলনে আর্থিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। ইউক্রেনে যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা। দারিদ্যতা মোকাবিলায় বিশ্বব্যাঙ্ক সহ ব্যাঙ্কগুলির সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে বলেই আশা করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে তাঁদের দ্বিপাক্ষিক আলোচনা আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সম্মেলনের পর ১০ সেপ্টেম্বর ভিয়েতনামের হ্যানয় যাওয়ার কথা বাইডেনের।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ,  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও ইতিমধ্যেই জি-২০ সম্মেলনে তাঁদের উপস্থিত থাকার কথা জানিয়েছে। তবে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং তাঁর অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেননি।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন