রাষ্ট্রপতির কাছে ইস্তফা পেশ প্রধানমন্ত্রী মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, অষ্টাদশ লোকসভা ভোটে জয়লাভের পর শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোদি।  এদিন ইস্তফা দিলেও শপথগ্রহণ পর্যন্ত কাজ চালিয়ে যাবেন মোদি।

অষ্টাদশ লোকসভা ভোটে বারাণসী কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অজয় রাইকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ভোটে হারিয়ে ফের নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন। জানা গিয়েছে, এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতির কাছে ফের সরকার গঠনের আবেদন জানানো হবে। আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসাবে ফের শপথ নেওয়ার কথা রয়েছে মোদির।

বুধবার গত মন্ত্রিসভার সদস্যরা তাঁদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ২৪০টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। সরকার গঠন করতে গেলে বিজেপিকে শরিক দলের সাহায্য প্রয়োজন। এই পরিস্থিতিতে আগামী শনিবার প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। এদিনই এনডিএ-এর তরফে জোট শরিকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এবারে এনডিএ শরিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে তেলুগু দেশম পার্টি ও জেডিইউ। এই দুটি দলের মোট ২৮টি আসন রয়েছে। পরবর্তী কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই দুটি দলের সদস্যরা যে বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। এই দুটি শরিক দল ছাড়াও আরও অনেক ছোট ছোট দল রয়েছে যাদের স্থান কেন্দ্রীয় মন্ত্রিসভায় হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কারা জায়গা করে নেবেন, এখন সেটাই দেখার।

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি