‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত হারতে বসা ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আর সেই জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল তিলক বর্মার। তাঁর অনবদ্য ব্যাটিংয়ের প্রশংসা এবার শোনা গেল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির মুখেও। তিলককে ভারতের জয়ের আসল নায়ক বলে অভিহিত করেছেন তিনি। একইসঙ্গে প্রশংসা করেছেন ভারতীয় দলের তরুণ সব ক্রিকেটারদের।  

শনিবার (২৪ অক্টোবর) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চার উইকেটে জয়ী হয়েছে ভারত ভারত। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে ভারতের এই জয় একেবারেই সহজ ছিল না। একসময় দলের স্কোর ৭০ রানে ৫ উইকেট। সেখান থেকে ম্যাচের ভোল বদলে দেন তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডি। তাঁদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। বাসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে তিলক বর্মাকে ভারতের জয়ের আসল নায়ক বলে উল্লেখ করেন। তাঁর মতে, ভারত যখন চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল, তখন ঠান্ডা মাথায় ইনিংস সামলান তিলক। বড় শট খেলার অযথা ঝুঁকি না নিয়ে পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন তিনি। বড় বাউন্ডারির দিকে হাওয়ায় শট খেলার পরিবর্তে সিঙ্গলস ও ডাবলসের মাধ্যমে রান বাড়ানোর পাশাপাশি ছোট বাউন্ডারির সুবিধাও কাজে লাগিয়েছেন এই ভারতীয় ব্যাটার।

শুধু তিলক নন, নীতীশ কুমার রেড্ডি ও নমন ধীরের অবদানেরও প্রশংসা করেছেন বাসিত। এই তরুণ ক্রিকেটারদের ব্যাটিংয়ে ভারতের লোয়ার মিডল অর্ডারের শক্তি আরও একবার সামনে এসেছে বলে মনে করছেন তিনি। তিনি অধিনায়ক শ্রেয়স আইয়ারের বৈভব সূর্যবংশীকে তিন নম্বরে পাঠানোর সিদ্ধান্তের প্রশংসাও করেছেন। তবে, তিনি মনে করেন যে ঈশান কিশান ফিট থাকলে একাদশে পরিবর্তন হতে পারে। অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিত আলি। বল হাতে চার উইকেট নিলেও গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক হিসেবে কিছু কৌশলগত সিদ্ধান্তে ভুল করেছেন স্যান্টনার, এমনটাই তাঁর মত। বাসিতের মতে, ম্যাচের শেষ বল না হওয়া পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেটে কোনও দলকেই জয়ী ধরে নেওয়া যায় না।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের