ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই বিতর্কের কেন্দ্রে রয়েছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা Starlink। ইউক্রেনের সামরিক অভিযানে এই পরিষেবার অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। তাঁর দাবি, Starlink ব্যবহার করে আক্রমণাত্মক ড্রোন হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের তরফে জানানো হয়েছে, Starlink এবং সামরিক কাজে ব্যবহৃত তার বিশেষ সংস্করণ Starshield-এর পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে। ফলে যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটতে শুরু করেছে।

শনিবার (২৪ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, Starlink এবং Starshield পরিষেবা আগের মতো স্বাভাবিক গতিতে ফিরেছে। এর আগে এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই দুই স্যাটেলাইট পরিষেবায় বিধিনিষেধ জারি ছিল। ফলে ইউক্রেনের সামরিক অভিযানে বেশ কিছু সমস্যা তৈরি হয়। জেলেনস্কির দাবি, পরিষেবার গতির উপর বিধিনিষেধ থাকায় রাশিয়ার আক্রমণকারী ড্রোন প্রতিহত করার কাজে সমস্যা হচ্ছিল। এমনকী কিছু সামরিক অভিযানও বাতিল করতে হয়েছিল। আগে Starlink-এর গতির উপর ঘণ্টায় ১৬০ কিলোমিটারের সীমা আরোপ করা হয়েছিল বলে জানা গিয়েছে। পরিষেবা স্বাভাবিক হওয়ার পর সেই সমস্যা অনেকটাই মিটেছে বলে দাবি ইউক্রেনের।

আরও পড়ুন: মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

পরিষেবা স্বাভাবিক হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে সরব হন এলন মাস্ক। তার অভিযোগ, ইউক্রেনের সেনাবাহিনী Starlink-এর পরিষেবার শর্ত লঙ্ঘন করে মানুষ হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলায় এই প্রযুক্তি ব্যবহার করেছে। মাস্কের দাবি, এই অপব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে গত সপ্তাহেই। তিনি আরও স্পষ্ট করেছেন, Starlink একটি বাণিজ্যিক পরিষেবা। সামরিক উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলায় এর ব্যবহার কখনওই অনুমোদিত ছিল না। অন্যদিকে, Starshield সম্পূর্ণ আলাদা একটি ব্যবস্থা, যা মার্কিন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। সেটির ব্যবহার কীভাবে হবে, তা ঠিক করার দায়িত্ব মার্কিন প্রশাসনের। তবে মাস্কের এই অভিযোগ নিয়ে ইউক্রেনের প্রশাসনের তরফে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক