বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী আমির গিলানির সঙ্গে প্রথমবার মা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে পুত্রের নামও জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানি তারকাদের ভারতে নিষিদ্ধ করা হয়েছে। যার ফলে বলিউডেও তাঁদের কাজ বন্ধ হয়েছে। সোশ্যাল মিডিয়াও নিষিদ্ধ হয়েছে তাঁদের। তাই তাঁদের আপডেট বিশেষ একটা পাওয়া যায় না বললেই চলে। এবার রেডিট থেকে জানা গেল, বিয়ের এক বছরের মাথায় মা হলেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেন। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী আমির গিলানির সঙ্গে প্রথমবার মা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে পুত্রের নামও জানিয়েছেন। ‘সানম তেরি কসম’-এর মাধ্য়মে রাতারাতি বলিউডে খ্যাতি অর্জন করে নিয়েছিলেন মাওরা। ছবিতে তিনি হর্ষবর্ধন রাণের বিপরীতে অভিনয় করেছিলেন।

‘সানম তেরি কসম ২’-এও তাঁর থাকার কথা ছিল। কিন্তু ভারতে পাক তারকাদের নিষিদ্ধ থাকার কারণে তিনি ছবি থেকে বাদ পড়েন। তবে অভিনেত্রীর মা হওয়ার খবরে খুশি তাঁর সকল ভারতীয় ভক্তরা। মাওরা হোকেন ও আমির গিলানি তাঁদের ছেলের নাম রেখেছেন সৈয়দ আজমার হুসাইন কামাল গিলানি। আদর করে ছেলেকে আজমার ডাকেন। যার অর্থ সিংহ। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে তাঁরা তাঁদের ছেলেকে ‘সবচেয়ে ছোট ও মূল্যবান সম্পদ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘আমাদের জঙ্গলের রাজা, আমাদের গর্ব’। পাশাপাশি একটি ভিডিয়োও শেয়ার করে নিয়েছেন। যেখানে আমির গিলানিকে তাঁদের নবজাতক ছেলের কানে আজান শোনাতে দেখা গিয়েছে। এই মুহূর্তটি দেখে ভক্তরাও আবেগাপ্লুত হয়ে গিয়েছেন।

 

ইসলামী ঐতিহ্য অনুসারে, জন্মের পর শিশুর কানে আজান দেওয়া হয়। সেই রীতি মেনেই ছেলের কানে আজান দিয়েছেন তারকা দম্পতি। এরপর ক্যাপশনে পুত্রসন্তানের আশীর্বাদের জন্যে আল্লাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। যদিও মাওরা তাঁর গর্ভধারণের বিষয়টি গোপন রেখেছিলেন। এ নিয়ে প্রকাশ্যেও কিছু ঘোষণা করেননি। সম্প্রতি মাওরার বেবি বাম্প দেখে ভক্তরা অনুমান করতে শুরু করেছিলেন যে, অভিনেত্রী মা হতে চলেছেন। এখন তাঁর মা হওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা ভক্তরা। মাওরা-আমির গিলানি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ের কথা ঘোষণা করে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিলেন৷ এই দম্পতি পাকিস্তানি নাটক “সাবাত” এবং “নিম”-এ একসঙ্গে অভিনয় করেছিলেন। তখনই তাঁরা একে অপরের প্রেমে পড়েন। 

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক