‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন প্রজন্মকে বোঝাতে নির্দেশ দেয়, দরকার সংলাপ! এমনই বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যুবসমাজকে লক্ষ্যহীন বলে দাগিয়ে দেওয়ার প্রবণতার বিরোধিতা করে তিনি বলেন, তরুণদের কথা শুনতে হবে, তাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, বর্তমান প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি কৌতূহলী এবং তারা প্রতিটি বিষয়ে যুক্তি জানতে চায়। তাই শুধুমাত্র নির্দেশ দিয়ে নয়, আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই সময়ের দাবি। তাঁর মতে, পরিবার ও সমাজের প্রবীণদের উচিত তরুণদের সঙ্গে বেশি সময় কাটানো এবং তাদের ভাবনা-চিন্তাকে গুরুত্ব দেওয়া।

মোহন ভাগবত বলেন, ‘আগে সমাজে বাধ্যতার সংস্কৃতি বেশি ছিল। কিন্তু বর্তমান সময়ে সেই পরিস্থিতি বদলেছে। এখনকার তরুণরা প্রশ্ন করে এবং যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চায়। তাই তাদের সঙ্গে নিয়মিত সংলাপ বজায় রাখা জরুরি।’ তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হলে তাদের আপন করে নিতে হবে। নির্দেশ চাপিয়ে দেওয়ার পরিবর্তে মতবিনিময়, আলোচনা এবং ঐকমত্যের মাধ্যমে এগোতে হবে। এতে পরিবার ও সমাজের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং তরুণদের ইতিবাচক পথে এগিয়ে যেতে সাহায্য করবে।’ 

আরও পড়ুন: আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলন জোরদার হয়েছে। মোহন ভাগবতের এই মন্তব্যে যদিও তিনি কোনও নির্দিষ্ট আন্দোলনের নাম উল্লেখ করেননি, তবুও তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা এখনও অনড়। সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও সমাধানসূত্র মেলেনি। কেন্দ্র জানিয়েছে, ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন ও নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাসও দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই মোহন ভাগবতের সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার বার্তা নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের