তেষ্টায় কাতর বাঁদরছানা! পড়ুয়ার কাঁধে বোতল দেখেই এক লাফ, আদর করে জল খাওয়ালেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি : তেষ্টার জ্বালায় ছটফট করছে ছোট্ট বাঁদরছানা। কি করবে ভেবে না পেয়ে এক স্কুল ছাত্রের ব্যাগ থেকে জলের বোতল কাড়ার চেষ্টা করছিল ওই বাঁদরছানা! বাঁদরের জল তেষ্টা পেয়েছে বুঝতে পেরে বোতল থেকে জল খাওয়ালেন এক ছাত্রের মা।সন্তান স্নেহে আদর করে বোতল থেকে জল খাওয়াচ্ছেন ওই বাঁদর ছানাটিকে। সামাজিক মাধ্যমে এই অসাধারণ ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটিতে দেখা যায় একটি ছোট্ট বাঁদরছানা জল তেষ্টায় কাতরাচ্ছে। আচমকা সে স্কুল ছাত্রদের ব্যাগে জলের বোতলের দিকে নজর দেয়। বাঁদরটি রীতিমত ঝাঁপিয়ে পড়ে ওই জলের বোতলটা নিতে। এদিকে ভয় পেয়ে যায় স্কুল ছাত্ররা। বাঁদরটি রেগে গিয়ে দাঁত খিচিয়ে আসে। এই দৃশ্য দেখে নিজেকে সরিয়ে রাখতে পারেন নি একজন মা। তাই তৎক্ষনাৎ ওই ছাত্রটির কাছ থেকে জলের বোতল নিয়ে এসে আদর স্নেহে জল খাওয়ান ওই বাঁদরছানাটিকে। এদিকে জল পেয়ে মহানন্দে তৃপ্তি করে খেতে শুরু করে বাঁদরছানা। জল খেয়ে সেখান থেকে দৌড়ে পালালেন বাঁদর ছানা। একটা খুঁটিতে ভেজা মুখও মুছলেন ওই বাঁদরছানাটি।

এমন অসাধারণ ভিডিয়ো দেখে আপ্লুত নেটপাড়া। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মা তো মা’ই হয়’.. অন্য একজন লিখেছেন, ‘মা মানেই দয়া-মমতা’। আবার কিছু জন লিখেছেন, ‘পশুপাখীদেরও জীবনের মায়া আছে, ওরাও কষ্ট পায়।’ নেটপাড়ার একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ওই মহিলাকে।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু