জমি বিবাদের জেরে মা ও ভাইকে গুলি করে হত্যা, মাতৃদিবসে হাড়হিম ঘটনা

যা কখনও কল্পনা করা যায় না, যে মা তাঁকে বড় করল, মানুষ করল, সেই সন্তানের হাতেই মরতে হল জন্মদাত্রী মাকে, তাও আবার মাতৃদিবসের দিনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যা কখনও কল্পনা করা যায় না, যে মা তাঁকে বড় করল, মানুষ করল, সেই সন্তানের হাতেই মরতে হল জন্মদাত্রী মাকে, তাও আবার মাতৃদিবসের দিনে। আজ ১০ মে, আন্তর্জাতিক মাতৃ দিবস। বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশেষ দিনটি। প্রত্যেকেই মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ‘মাদার্স ডে’র শুভেচ্ছা জানাচ্ছেন। আর এমন দিনেই উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। লোভের বশবর্তী হয়ে মাকেই খুন করল ছেলে। অন্যান্য মায়েদের মতো, আজ রাজকিশোর গুপ্তের মায়ের জন্যেও দিনটি বিশেষ ছিল। কিন্তু তা হল না। উল্টে সন্তানের হাতে মরতে হল। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের বান্দা জেলায়।

আজ (১০ মে) সকালে গুলির আওয়াজে ঘুম ভাঙল ওই এলাকার বাসিন্দাদের। বিকট আওয়াজ শুনে বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। পুলিশ আসার পর জানতে পারেন যে, ওই এলাকার বাসিন্দা রাজকিশোর গুপ্ত পৈতৃক সম্পত্তি বিবাদের জেরে তাঁর মা এবং ছোট ভাইকে গুলি করে খুন করেছেন। পুলিশ সূত্রের খবর, তাঁকে না জানিয়েই পারিবারিক সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন রাজকিশোরের মা ও ছোট ভাই। সেই কথা জানতে পেরেই আজ সকালে বাড়িতে আসেন রাজকিশোর। কিন্তু তিনি এসে জানতে পারেন, পারিবারিক সম্পত্তি তাঁর মা বা ভাই নয়, বরং তাঁর বাবাই বিক্রি করে গিয়েছেন। কিন্তু সম্পত্তি বিক্রিতে তাঁর কোনও মতামত ছিল না। তা সত্ত্বেও পারিবারিক সম্পত্তি বিক্রি করে দেন তাঁর বাবা। সেই রাগেই আজ বাড়িতে এসে মা ও ভাইয়ের মুখোমুখি হন রাজকিশোর।

এই বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ঝগড়ার এক ফাঁকেই তিনি রিভলভার বের করে মা ও ছোট ভাইকে গুলি করেন রাজকিশোর। রক্তাক্ত অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁদের মৃত ঘোষণা করেন। এই বিষয়ে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আজ সকালে তাঁরা খবর পেয়েছিলেন যে, রাজকিশোর গুপ্তা নামে এক ব্যক্তি তাঁর মা ও ভাইকে গুলি করেছে, এখন তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর মা ও ভাইকে হত্যা করে রাজকিশোর পালিয়ে গিয়েছেন। তাঁকে খুঁজে বের করতে পুলিশ চারটি দল গঠন করেছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল