সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

মা প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছে, বিরক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে। চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের মহারাজ থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলছে, বিরক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে। চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের মহারাজ থানা এলাকায়। অথচ ছেলের মৃত্যু নিছক অসুস্থতা বলে চালিয়ে দিচ্ছিলেন মা! অবশেষে পুলিশের তদন্তে ফাঁস হয় রহস্য। জানা গিয়েছে, ছেলেটির নাম সত্যম। তাঁর বাবা কর্মসূত্রে মুম্বই থাকেন। তাঁর মা সুনীতা তাঁদের দুই ভাইকে নিয়ে কানপুরের গ্রামের বাড়িতে থাকেন। দীর্ঘদিন ধরেই পাড়ার এক যুবকের সঙ্গে সুনীতার প্রেমের সম্পর্ক রয়েছে। মাকে প্রায়শই ফোনে কথা বলতে দেখে বিরক্ত হত সত্যম। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে বেশ কয়েকবার মায়ের কাছে মারধরের শিকার হয়েছিল সে। সেই রাগেই গত বুধবার মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে ছোট্ট সত্যম।

যদিও প্রথমে ছেলের মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতা উল্লেখ করেছিলেন সুনীতা। এরপর সত্যমের ভাইয়ের কাছে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। সে পুলিশের কাছে স্বীকার করে যে, তাঁর দাদা মায়ের পরকীয়া সম্পর্কের কারণেই আত্মহত্যা করেছে। মায়ের সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলা দাদার একেবারেই পছন্দ ছিল না। তাই সে গলায় ফাঁস দিয়েছে। আর মায়ের নির্দেশে সে প্রথমে মিথ্যা কথা বলেছিল। কিন্তু এখানেও রয়েছে টুইস্ট। ময়নাতদন্তের সময় ডাক্তাররা সত্যমের গলায় ফাঁস বা শ্বাসরোধের চিহ্ন দেখতে পেয়েছেন। তাতেই পুলিশের সন্দেহ, প্রেমে কাঁটা হওয়ার কারণে প্রেমিকের সঙ্গে মিলে শ্বাসরোধ করে ছেলেকে খুন করেছেন সুনীতা। যদিও তদন্তে এখনও তা প্রমাণ হয়নি।

জানা গিয়েছে, ঘটনার পর সুনীতা ফাঁসি থেকে ছেলের মৃতদেহটি নামিয়ে একটি খাটে রাখেন এবং পাড়ার লোকজনকে জানান অসুস্থতার কারণে তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এমনকি তিনি তাঁর ছোট ছেলেকেও একই কথা বলতে শিখিয়ে দেন। কিন্তু সুনীতার পরকীয়ার কথা আগেই জানতেন পাড়ার লোকজন। তাই গ্রামবাসীরা পুলিশকে জানায় যে, সুনীতা তাঁর প্রেমিকের সঙ্গে মিলে সত্যমকে খুন করতে পারেন। এরপর সত্যমের গলায় নীল দাগ দেখতে পেয়েই পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ছেলেটির বাবাকে খবর দেয়। পুলিশ জানিয়েছে, ভিসেরা রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে একজন মা প্রেমের জন্যে কীভাবে তাঁর ছেলেকে আত্মহত্যার  প্ররোচনা করতে পারেন বা খুন করতে পারেন, তা নিয়েই প্রশ্ন উঠছে।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে