‘‌মৃত্যুকূপে ঠেলে দেওয়া হয়েছিল শ্রমিকদের’‌, মেঘালয়ে কয়লাখনি বিস্ফোরণে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয়ের তাশখাই এলাকার একটি কয়লাখনিতে গতকাল ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কমপক্ষে ১৮ জন শ্রমিক মারা গিয়েছেন। পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ চালায়। তবে এই ঘটনা নিয়ে এখন জাতীয় রাজনীতি উত্তাল। এত মানুষের মৃত্যু হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তেমন কোনও সাড়া মেলেনি। আর আজ, শুক্রবার এই ঘটনা নিয়ে সেখানকার সরকারকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল। তাই এই ঘটনা নিয়ে তাঁরা সোচ্চার হবেন সেটাই স্বাভাবিক। তাই এই ঘটনা নিয়ে আজ এক্স হ্যান্ডেলে সুর চড়িয়েছেন অভিষেক। ডায়মন্ডহারবারের সাংসদ লিখেছেন, ‘‌মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলসের একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ওই রাজ্যের শাসন ক্ষমতায় থাকা ব্যক্তিদের অপরাধমূলক মানসিকতাকে উন্মোচিত করেছে।’‌ পুলিশ সূত্রে খবর, খনিতে শ্রমিকদের কর্মরত অবস্থায় বিস্ফোরণটি হয়। সেখানে উপস্থিত শ্রমিকদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক ছিলেন। একাধিক নিহত শ্রমিকদের বাড়ি নানা রাজ্যে। অন্যান্য নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে। মেঘালয় পুলিশ উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছে।

 

অন্যদিকে তদন্তকারীরা খনির নিরাপত্তা লঙ্ঘন অথবা বিস্ফোরক গ্যাসের উপস্থিতি সম্ভাব্য কারণ হিসেবে মনে করছেন। নিরাপত্তা এবং তদন্তের স্বার্থে খনিটি সিল করা হয়েছে। এই ঘটনা নিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেগে লিখেছেন, ‘‌এরা ছিল দারিদ্র্য, শোষণ এবং নিয়ন্ত্রক ব্যবস্থার সম্পূর্ণ পতনের কারণে মৃত্যুকূপে ঠেলে দেওয়া শ্রমিক। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রশাসনিক নীরবতা এবং কাঠামোগত দুর্নীতি ছাড়া অবৈধ খনি চালানো সম্ভব নয়। এই শ্রমিকদের রক্ত ​​রাজ্যের ক্ষমতাসীন এনপিপি সরকারের হাতকে কলঙ্কিত করেছে।’‌

এছাড়া রাজ্য প্রশাসন এখন নিহত শ্রমিকদের পরিবারকে তথ্য জানাচ্ছে। মেডিকেল টিম উদ্ধার ও ময়নাতদন্তের জন্য কাজ করছে। উদ্ধার অভিযান চলাকালীন হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেঘালয়ের কয়লাখনিতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন থেকেই উদ্বেগ রয়েছে। এই দুর্ঘটনা আবারও নিরাপত্তা মানদণ্ড ও নিয়মনীতি মেনে না চলার গুরুত্ব প্রমাণ করল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা রইল। খনি অপারেটর থেকে শুরু করে এই বেআইনি পরিবেশকে প্রশ্রয় দেওয়া কর্তারা পর্যন্ত, যারা এই কাজের জন্য দায়ী, তাদের সবাইকে শনাক্ত করে বিচার ও শাস্তি দিতে হবে।’‌

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

দেশের আরও ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের ঘোষণা নির্বাচন কমিশনের

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত