খুনে দোষী সাব্যস্ত লক্ষদ্বীপের এনসিপি সাংসদের সদস্যপদ ফের খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বস্তি বেশিদিন স্থায়ী হল না। খুনের মামলায় সাজাপ্রাপ্ত লক্ষদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জালের সদস্যপদ খারিজ করল লোকসভার সচিবালয়। গতকাল বুধবারই সচিবালয়ের পক্ষ থেকে এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মঙ্গলবার কেরল হাইকোর্ট এনসিপি সাংসদের সাজা স্থগিতাদেশের আর্জি খারিজ করার সঙ্গে সঙ্গেই নজিরবিহীন ত‍ৎপরতায় এনসিপি সাংসদের সদস্যপদ খারিজ করা হয়েছে। এ নিয়ে দুবার ফয়জালের সাংসদপদ খারিজ হল।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পিএম সাঈদের জামাই মহম্মদ সালিহকে খুনের দায়ে লক্ষদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জাল ও তার তিন সঙ্গীকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনায় কেরলের নিম্ন আদালত। ওই সাজা ঘোষণার পরেই ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ১৩ জানুয়ারি ফয়জালের সাংসদপদ খারিজ করে লোকসভা সচিবালয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন এনসিপি সাংসদ। কেরল হাইকোর্টের পক্ষ থেকে নিম্ন আদালতের সাজার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়। কিন্তু ফয়জালের সাংসদ ফেরাতে গড়িমসি করে লোকসভার সচিবালয়। সদস্যপদ ফিরে পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন লক্ষদ্বীপের সাংসদ। তড়িঘড়ি ২৯ মার্চ ফয়জালকে সাংসদপদে পুনর্বহাল করে লোকসভার সচিবালয়।

কেরল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। ওওই মামলায় কেরল হাইকোর্টকে নতুন করে মামলাটি শোনার নির্দেশ দেন শীর্ষ আদালতের বিচারপতিরা। তার পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর কেরল হাইকোর্ট আগের নির্দেশ প্রত্যাহার করে ফয়জালের শাস্তি বহাল রাখে। তার পরিপ্রেক্ষিতে বুধবার ফের লক্ষদ্বীপের সাংসদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত নেয় লোকসভার সচিবালয়।

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?