‘অ-হিন্দুরা গরবা খেলতে এলে ‘ধর্মান্তকরণ’ করানো হবে’, বিজেপি শাসিত রাজ্যে পড়ল পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: শুরু হয়েছে নবরাত্রি। আর নবরাত্রিতে অবাঙালি হিন্দুরা মেতে ওঠেন গরবা উ‍ৎসবে। এবার নবরাত্রি শুরুর আগেই গরবা উ‍ৎসবে অ-হিন্দুদের অংশ নিষিদ্ধ করে পোস্টার পড়ল ভোপালে। ওই পোস্টারে স্পষ্টই হুঙ্কার ছাড়া হয়েছে, ‘আসন্ন গরবা উ‍ৎসবে জিহাদিদের (পড়ুন মুসলিম) প্রবেশ নিষিদ্ধ। ধরা পড়লে ঘর ওয়াপসি (ধর্মান্তকরণ) করানো হবে। তাছাড়া গঙ্গাজল খাইয়ে গোমূত্র দিয়ে স্নান করিয়ে শুদ্ধ করা হবে।’ মুসলিমদের প্রবেশ রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তোয়াক্কা না করে নিজেরাই ডান্ডা হাতে তুলে নিয়েছে তথাকথিত হিন্দুত্বের ধ্বব্জাধারীরা।

গরবা উ‍ৎসবে যাতে মুসলিমরা অংশ নিতে না পারেন তার জন্য ফরমান জারি করেছেন স্বঘোষিত হিন্দু ধর্মগুরু তথা কট্টর মৌলবাদী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। নবরাত্রি শুরুর মুখেই তিনি বলেছেন, ‘যেভাবে হিন্দুরা হজে যায় না, তেমনই মুসলিমদেরও গরবা উ‍ৎসবে সামিল হওয়া উচিত নয়। প্রত্যেক গরবা উ‍ৎসবের মণ্ডপের প্রবেশ মুখে গোমূত্র রাখা উচিত।’

স্বঘোষিত বাবাজী ধীরেন্দ্রর ওই কথায় উজ্জীবিত হয়ে পড়েছেন গোবলয়ের তথাকথিত হিন্দুরা। এক ধাপ এগিয়ে বিজেপি শাসিত ভোপালের গরবা উ‍ৎসব কমিটির তরফ থেকে মণ্ডপের সামনে টাঙানো হয়েছে হুমকি পোস্টার। শ্রীকৃষ্ণ সেবা সমিতির মণ্ডপের সামনে পোস্টারে সরাসরি অহিন্দুদের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারে জুতো চপ্পল ও ঝাঁটার ছবিও রাখা হয়েছে। অর্থা‍ৎ ভুল করে কোনও অ-হিন্দু যদি গরবা উ‍ৎসব মণ্ডপে প্রবেশ করেন তাহলে তাঁর কপালে যে জুতো-ঝাঁটা ও চপ্পলের প্রহার জুটবে তা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। সমিতির সভাপতি গোপাল ঠাকুর কোনও রাখঢাক না রেখে বলেছেন, ‘গরবা সম্পূর্ণ হিন্দুদের উ‍ৎসব। কোনও মুসলিম যদি এই উ‍ৎসবের ত্রিসীমানায় আসার চেষ্টা করে তাহলে তাকে সঠিক অভ্যর্থনা জানানোর জন্য তৈরি রয়েছেন স্বেচ্ছাসেবকরা।’

প্রেমিকে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী