জমি কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রীর স্ত্রীকে ৪ ঘন্টা ধরে জেরা লোকায়ুক্ত পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিড়ম্বনা আরও বাড়ল কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। মাইশূর শহর উন্নয়ন কর্তৃপক্ষের (মুডা) জমি কেলেঙ্কারি মামলায় এবার মুখ্যমন্ত্রীর স্ত্রী বি এম পার্বতীকে চার ঘন্টার বেশি সময় ধরে জেরা করল কর্নাটক লোকায়ুক্ত পুলিশ। মাইশূরে সংস্থার দফতরেই জেরা করা হয় মুখ্যমন্ত্রীর স্ত্রীকে। যদিও চার ঘন্টা জেরা শেষে লোকায়ুক্ত পুলিশের দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রীর স্ত্রী।

মাইশূর শহর উন্নয়ন কর্তৃপক্ষের জমি অধিগ্রহণ ও প্লট বন্টন নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতিতে নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর স্ত্রী বিএম পার্বতীর। ইতিমধ্যেই জমি কেলেঙ্কারি মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন রাজ্যপাল থাওয়ার চাঁদ গহলৌত। আর ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সুরাহা মেলেনি। ইতিমধ্যেই মুডা কেলেঙ্কারিতে নাম জড়ানোয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব।

গতকাল বৃহস্পতিবারই (২৪ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রীকে তলব করেছিল কর্নাটক লোকায়ুক্ত পুলিশ। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য মাইশূরে লোকায়ুক্ত পুলিশের দফতরে হাজির হয়েছিলেন বিএম পার্বতী। জমি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু নথিপত্র তিনি তুলে দেন তদন্তকারীদের হাতে।

২১ জুলাইয়ের গুলি কাণ্ডে সব দোষীর শাস্তি চান শহিদ রতন মণ্ডলের স্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু