জয় গণতন্ত্র, অশক্ত শরীরেই ভোট দিতে মুম্বইয়ের বুথে হাজির ১১৩ বছরের বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স কোন বাধাই নয়। প্রতিকুলতা কাটিয়ে  যোগ দিলেন গণতান্ত্রিক উৎসবে। বুধবার  মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিন  বুথে গিয়ে ভোট দিলেন ১১৩ বছর বয়সী  এক বৃদ্ধা। মুম্বইয়ের নেপিয়ান সি রোড এলাকায় তিনি ভোট দেন। পাশাপাশি গ্রান্ট রোড এলাকার বুথে গিয়ে ১০৩ বছরের এক বৃদ্ধ ভোটদান করেছেন।

এই প্রসঙ্গে মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এক বিবৃতি জারি করেছে। সেখানে  জানানো হয়েছে, ‘ এদিন ভোটকেন্দ্রে গিয়ে ১১৩ বছর বয়সী নেপিয়ান সি রোডের বাসিন্দা মিসেস কাঞ্চনবেন নন্দকিশোর বাদশা ভোট দিয়েছেন। অন্যদিকে ১০৩ বছর বয়সী গ্রান্ট রোডের বাসিন্দা জিজি পারেখ মালাবার হিলের বুথে গিয়ে ভোট দেন। মালাবার হিল পোলিং বুথে নির্বাচন কমিশনের এক কর্মী শতায়ু ভোটারকে মালা দিয়ে অভিনন্দন জানান।‘ বলা বাহুল্য, মুম্বইয়ের ভোটকেন্দ্রে আসা প্রবীণ নাগরিকদের জন্য হুইলচেয়ারের সুবিধা দেওয়া হয়েছে। ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) এবং ন্যাশনাল ক্যাডেট কর্পসের (এনসিসি) স্বেচ্ছাসেবকরা প্রতিটি ভোটকেন্দ্রে তাদের সহায়তা করছেন।

উল্লেখ্য কমিশনের দেওয়া তথ্য অনুসারে,  ৩০ অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রে ১৮-১৯ বছর বয়সী ভোটারদের সংখ্যা ২২,২২ ,৭০৪জন। ৩০- ৩৯ বছর বয়সী ভোটার রয়েছেন ২ ,১৮ ,১৫ ,২৭৮ জন । এছাড়াও ৮৫ থেকে ১৫০  বছর বয়সের মধ্যে র‍য়েছেন ১২,৪০,৯১৯ জন ভোটার। বলা বাহুল্য, এদিন সকাল থেকেই মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ পর্ব।  

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান