দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণী পাইলটের দেহ, পুলিশের জালে প্রেমিক  

নিজস্ব প্রতিনিধিঃ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এয়ার ইন্ডিয়ার পাইলটের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরির একটি ফ্ল্যাটে। সেখানেই ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী মহিলা পাইলটের দেহ উদ্ধার হয়।  এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহিলা পাইলটের প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃত হলেন ২৭ বছরের প্রেমিক আদিত্য পণ্ডিত। তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

এই ঘটনা নিয়ে পুলিশ সূত্রে খবর, টানা ৫ দিন ধরে আদিত্য আন্ধেরির ফ্যাটে মহিলা পাইলটের  সঙ্গে ছিলেন। ২৫ নভেম্বর রাত ১টা নাগাদ গাড়িতে করে দিল্লির উদ্দেশে রওনা দেন  অভিযুক্ত। আর সেইসময় তাঁর কাছে ফোন করে ওই মহিলা জানান যে তিনি আত্মহত্যা করবেন। এরপর তড়িঘড়ি ফ্ল্যাটে আসেন আদিত্য। এসে দেখেন বন্ধ ফ্ল্যাটের দরজা । অনেকবার ডাকাডাকির পর ফ্ল্যাটের দরজা ভেঙে গিয়ে দেখে যে প্রেমিকা গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করেছেন।  সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বকে ঘোষণা করেন।

অন্যদিকে, এই ঘটনার পরেই মহিলা পাইলটের বাড়ির সদস্যরা অভিযোগ তুলেছে প্রেমিক আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে। তাদের দাবি, তিনি প্রায়ই প্রকাশ্যে  হেনস্থা ও গালিগালাজ করতেন। আমিষ খাবার খাওয়া বন্ধ করতেও বাধ্য করেন আদিত্য। আর তা নিয়ে মানসিক চাপের মধ্যে থাকতেন প্রেমিকা।  সেইজন্য সে আত্মহত্যা করেন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে মুম্বই পুলিশের তরফে শুরু হয়েছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ