গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: গণপতি বাপ্পার আরধনার প্রস্তুতির মাঝেই বড় দুর্ঘটনা মুম্বইয়ে। বিশালাকার গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রার সময় আচমকাই ভেঙে পড়ল মূর্তি বহনকারী কাঠামো। মুহূর্তের মধ্যে সেটি ভিড়ের উপর আছড়ে পড়ায় চাপা পড়ে মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন, তাঁদের মধ্যে রয়েছে দুই শিশুও। শনিবার (২২ অগস্ট) রাতে দক্ষিণ মুম্বইয়ে ভূলেশ্বর এলাকায় ঘটনাটি ঘটে। 

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাত প্রায় ৯টা ৫১ মিনিট নাগাদ জয় আম্বে চৌকের কাছে কবুতরখানা এলাকার বালারাম মার্চেন্ট রোড দিয়ে ‘ভূলেশ্বরচা রাজা’-র আগমনের শোভাযাত্রা চলছিল। সেই সময় ২২ ফুটেরও বেশি উচ্চতার বিশাল গণেশমূর্তি বহনকারী কাঠামোটি আচমকা ভারসাম্য হারিয়ে উল্টে যায়। কাঠামোর নীচে চাপা পড়েন শোভাযাত্রায় উপস্থিত কয়েকজন। দুর্ঘটনায় সঙ্কেত নেভশে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত যোশী (৩০)-র মৃত্যু হয়েছে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের বৈভব, ২৫ বছরের পবন চৌরাসিয়া এবং ২৬ বছরের কুণাল কাশিদ। এছাড়াও পাঁচ বছরের লাবণ্য গানের এবং সাত বছরের দিব্যা গানের নামে দুই শিশুকন্যাও আহত হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাঁচ আহতের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় মুম্বই ফায়ার ব্রিগেড, মুম্বই পুলিশ, ট্রাফিক পুলিশ, পুরসভার কর্মী এবং ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবার কর্মীরা। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। প্রথমে একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়, দুর্ঘটনায় মোট দু’জনের মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে এত বড় প্রতিমা বহনকারী কাঠামোটি আচমকা উল্টে গেল, তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরেই গণেশমূর্তির বিশাল আকার, শোভাযাত্রায় বিপুল ভিড় এবং প্রতিমা পরিবহণের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

নবমীর মেনুতে থাকুক রাজকীয় স্বাদ, বাড়িতে বানান জিভে জল আনা পোস্ত মটন

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম