অবৈধভাবে ভারতে প্রবেশ! মুম্বইতে বাংলাদেশি সন্দেহে আরও ২৫ জন গ্রেফতার

এবার নতুন করে অভিযান চালিয়ে আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে আরও ২৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধ অভিবাসন রুখতে দেশজুড়ে অভিযান চালানো হচ্ছে। এবার নতুন করে অভিযান চালিয়ে আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকা থেকে আরও ২৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সন্ত্রাসবিরোধী সেলের (ATC) সঙ্গে সমন্বয় করে মুম্বই পুলিশের ভারসোভা বিভাগ এই অভিযান পরিচালনা করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দলটি আন্ধেরি পশ্চিমের ইউরি নগর এলাকায় একটি অভিযান চালিয়ে কোনও বৈধ কাগজপত্র ছাড়াই শহরে বসবাসের অভিযোগে ২৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এই নেটওয়ার্কের অংশ নেওয়া অন্যান্যদের খোঁজ চলছে। যাঁরা মুম্বইতে তাঁদের অবৈধ প্রবেশ এবং থাকার ব্যবস্থা করেছিল, তাঁদেরও খোঁজ চলছে। এই পদক্ষেপটি শহরে অবৈধ বিদেশী নাগরিকদের বিরুদ্ধে তীব্র অভিযানের মধ্যে একটি। এই সপ্তাহের শুরুতে, ভিলে পার্লে থেকে একজন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছিল। পরে জানা যায়, মীরা ভায়ান্ডারে ২৫ বছর ধরে অবৈধ ভাবে বসবাস করার জন্যে এই মহিলাকে বাংলাদেশ থেকে নির্বাসিত করা হয়েছিল। কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আবারও নতুন নির্বাসন প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গ সীমান্তে নিরবচ্ছিন্ন সীমান্ত নিরাপত্তা এবং কিছু কর্মীর কথিত যোগসাজশে ভারতে এই অবৈধ অনুপ্রবেশ হচ্ছে। প্রসঙ্গত, গত তিন বছরে, বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ১,৭৫৮ জন বাংলাদেশি নাগরিককে মুম্বইতে আটক করা হয়েছে। এর মধ্যে ১,২৩৮ জনকে ইতিমধ্যেই নির্বাসিত করা হয়েছে, বাকি মামলাগুলি আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে।

গত ১ জানুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী, ২০২৬ এর মধ্যে, মুম্বই পুলিশ ১১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এখনও পর্যন্ত ২৭ জনকে নির্বাসিত করা হয়েছে। এই বিষয়ে যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরী জানিয়েছেন, শুধুমাত্র ২০২৫ সালেই ১,১০০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ওই বছর ২২৪ জন অভিযুক্তের বিরুদ্ধে ১৫০টি মামলা দায়ের করা হয়েছিল। বর্তমানে সমস্ত মামলা আদালতে বিচারাধীন। আগামী সপ্তাহগুলি তেও অভিযান অব্যাহত থাকবে।

​

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক