এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের তদন্তে একাধিক দল গঠন মুম্বই পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুলি করে খুন করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা (অজিত পওয়ার গোষ্ঠী) বাবা সিদ্দিকিকে। শনিবার রাতে তাঁকে  বান্দ্রায় গুলি করে খুন করা হয়। এই ঘটনার পর ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন হরিয়ানার কর্নেল সিং ও উত্তরপ্রদেশের ধর্মরাজ কাশ্যপ। আর একজন অভিযুক্ত রয়েছে, সে এখন পলাতক ।    গুলি করে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন  লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। বলা বাহুল্য, বহু  ফৌজদারি মামলা রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের নামে। বর্তমানে গুজরাটের একটি কারাগারে বন্দী রয়েছেন ।

  উল্লেখ্য,  শনিবার রাতে পূর্ব বান্দ্রায় ছেলে জিশানের অফিসের বাইরে সিদ্দিকিকে লক্ষ্য করে কমপক্ষে ছয় রাউন্ড গুলি চালায় বেশ কয়েকজন । আর সেই গুলি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর বুকে লাগে। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।বাবা সিদিকির মৃত্যুর পর কেন্দ্রীয় সংস্থাগুলি মুম্বই পুলিশের সাথে যোগাযোগ রাখছে। পাশাপাশি গুজরাট ও দিল্লির পুলিশও তদন্ত শুরু করেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল