অনন্ত-রাধিকার বিয়েতে বোমা মারার ‘ভুয়ো হুমকি’! তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ছিল অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান। রবিবার ছিল প্রীতিভোজ অর্থাৎ অনন্ত-রাধিকার রিসেপশন পার্টি। দেশ বিদেশ থেকে উপস্থিত হয়েছেন তাবড় তাবড় সেলিব্রেটিরা। হলিউড, বলিউড ও টলিউডের ঢল নেমেছে আম্বানি বাড়িতে। রাজনীতিবিদ থেকে শিল্পপতিরাও বাদ যায় নি কেউই। এরই মধ্যে মুম্বাই পুলিশকে চিন্তায় ফেললো অনুষ্ঠানে ‘বোমা ফেলার’ হুমকি। নিরাপত্তার বিষয়টিতে চরম বেশি নজর দিচ্ছেন মুম্বাই পুলিশ।

এক এক্স বার্তা নিয়ে পুলিশের চিন্তার শেষ ছিল না।তবে এই এক্স বার্তার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। ভাল করে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। তদন্তে উঠে এসেছে ‘ভুয়ো’ হুমকি পাঠানো হয়েছিল। তবুও কোনও ঝুঁকি নিতে রাজি ছিল না পুলিশ। অনুষ্ঠানস্থল এবং তার আশপাশের এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। কোনও সন্দেহজনক কিছু দেখলে প্রস্তুত ছিল এমারজেন্সি টিম।যদিও সন্দেহজনক কিছু মেলে নি।কে এমন ধরনের পোস্ট করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই নিয়ে মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানান, শনিবার রাতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি হুমকি-বার্তা এসেছিল। সেখানে এক ব্যবহারকারী অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানস্থলে বোমা মারার হুমকি দিয়েছিল। বিষয়টি নজরে আসতেই সতর্ক হয় পুলিশ।

উল্লেখ্য, এর আগেও অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল । পরে জানা গিয়েছিল বিয়েতে তাঁদের আমন্ত্রণ ছিল না। তাই বাধ্য হয়ে ভুয়ো পরিচয় দিয়ে বিয়েতে হাজির থাকতে চেয়েছিলেন তাঁরা। ধৃতরা ছিল অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস