আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Mumbai: জলমগ্ন মুম্বই, বন্ধ স্কুল , নিহত ১

নিজস্ব প্রতিনিধিঃ একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত    মুম্বই। জলমগ্ন একাধিক এলাকা। এই পরিস্থিতিতে আন্ধেরি এলাকায় খোলা নর্দমায় পড়ে যান এক মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি) আধিকারিকরা জানিয়েছেন, নিহত মহিলা হলেন ৪৫ বছর বয়সী বিমল গায়কোয়াড়। মুম্বইয়ের দমকল বাহিনী  তাঁকে উদ্ধার করে কুপার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুম্বই ও তার সংলগ্ন জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আন্ধেরি ও চুনাভাট্টি রেল স্টেশন জলমগ্ন থাকায় বহু যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছে। শুধু তাই নয় ভারী বৃষ্টির কারণে মুম্ব্রা বাইপাসে নেমেছে ধস। তাতে দেখা দিয়েছে যানজট।  পাশাপাশি বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে বিমান চলাচল।

হাওয়া অফিসের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মুম্বই জুড়ে জারি লাল সতর্কতা। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  মানখুর্দ, ভান্ডুপ এবং পোওয়াইয়ের পূর্ব শহরতলিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে এমন আবহাওয়ার জন্য ২৬ সেপ্টেম্বর থেকে মুম্বই, থানে, পালঘর ও পুনেতেও স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।  

Published by:

Share Link:

More Releted News:

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

অখিলেশের কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ বিজেপি বিধায়ক, হাসপাতালে দেখতে গেলেন সপা নেতা

রাজীব গান্ধিকে হত্যার দায়ে ৩১ বছর জেল খেটেছেন, আইনজীবী হয়ে লড়ছেন ন্যায় বিচারের জন্য

ভোটের দায়িত্ব থেকে ‘সিংহম’ অজয় পাল শর্মাকে সরাতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ