‘শেষ জীবনে এসে এটা দেখতে হবে ভাবতে পারিনি’‌, ভোট দিতে না পেরে কাঁদলেন বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন চলছে। ভোটের আবহে এবার ভোটারদের চোখে জল নেমে এল। এতদিন তাঁরা ভোট দিয়েছেন। আজ আর তাঁরা ভোট দিতে পারলেন না। গৃহবন্দি হয়ে চোখের জল ফেলতে হল। আর ফ্যাল ফ্যাল চোখে জল নিয়ে দেখতে হল প্রতিবেশীরা ভোট দিতে যাচ্ছেন। গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন অনেকেই। কিন্তু এসআইআর পর্বে নাম কাটা গিয়েছে বলেই এবার আর ভোট দেওয়া হল না আউশগ্রামের পুবার গ্রাম ২৪ নম্বর বুথে। এখানেই ভোট দিতে পারেননি ৭৬ বছর বয়সের ভোটার মহম্মদ শহিদুল্লা শেখ।

এদিকে দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। এখানে একজন বৃদ্ধের খবর উঠে এলেও এমন অনেক ঘটনা ঘটেছে। যার জন্যই লাখ লাখ ভোটারের নাম এখনও ওঠেনি ভোটার তালিকায়। তাঁরা আজ কেউ ভোট দিতে পারেননি। তার মধ্যে একজন বৃদ্ধ মহম্মদ শহিদুল্লা শেখ৷ আর ভোট দিতে না পেরে ওই বৃদ্ধের আক্ষেপ, ‘আজকের এই দিন দেখার থেকে বিষ খাইয়ে দিলে ভাল হতো।’‌ এই কথা বলে ভোটার কার্ড হাতে নিয়ে চোখের জল ফেললেন মহম্মদ শহিদুল্লা শেখ। ভোটার কার্ড হাতে বুথের বাইরে অঝোরে চোখের জল ফেললেন তিনি।

অন্যদিকে তথাকথিত ‘‌বাতিল’‌ ভোটার মহম্মদ শহিদুল্লা শেখ এখন অতীতের ভোটের কথা স্মরণ করে কষ্ট পাচ্ছেন। কিন্তু ভোট তো এবার দেওয়া হল না। তাহলে কি তিনি এই দেশের নাগরিক নন?‌ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলে কি এমন শাস্তি পেতে হবে?‌ নিজের কাছে নিজেই এই প্রশ্ন করছেন তিনি। চোখের জল বাধ মানছে না। তাই এই অবস্থায় মহম্মদ শহিদুল্লা শেখ বললেন, ‘শেষ জীবনে এসে এটা দেখতে হবে ভাবতে পারিনি।’‌ এই কথা বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি।

এছাড়া দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৮.‌৬৮ শতাংশ। তার মধ্যে নেই মহম্মদ শহিদুল্লা শেখের ভোট। অনেকেরই মত, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল করে ভোটার তালিকায় নাম তোলার জন্য। কিন্তু তাতেও জট কাটেনি আনেকের। এখন যাঁরা ভোট দিতে পারলেন না তাঁরা যে দেশের নাগরিক নন তেমন কোনও নির্দেশিকা জারি হয়নি। এমনকী ভোট যাঁরা দিতে পারলেন না তাঁদের যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে এমন আতঙ্কেই ভুগছেন। যা নিয়ে চোখের জল ফেললেন মহম্মদ শহিদুল্লা শেখ।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি