‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিতর্কিত ‘গ্রেট নিকোবর দ্বীপ প্রকল্প’ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিতর্কিত ‘গ্রেট নিকোবর দ্বীপ প্রকল্প’ (Great Nicobar Project) নিয়ে কেন্দ্রীয় সরকারকে ফের আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বুধবার (২৯ এপ্রিল) দ্বীপপুঞ্জটি পরিদর্শনের পর কেন্দ্রের ৮১ হাজার কোটি টাকার প্রকল্পটিকে নিশানা করে নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লিখেছেন, ‘এটি দেশের প্রকৃতি এবং আদিবাসী ঐতিহ্যের বিরুদ্ধে একটি বড় অপরাধ এবং কেলেঙ্কারি। উন্নয়নের নামে আসলে এখানে বিশাল অঙ্কের দুর্নীতি এবং পরিবেশগত ধ্বংসলীলা চলছে। সরকার একে প্রকল্প নাম দিয়েছে। আমি যা দেখছি এটি কোনও প্রকল্প নয়। এটি লক্ষ লক্ষ গাছে কুঠার চালানোর একটি নকশা। এই প্রকল্পের জন্য প্রায় ১৬০ বর্গকিলোমিটার রেইনফরেস্ট বা চিরহরিৎ অরণ্য ধ্বংস হচ্ছে। উন্নয়নের ভাষায় একে ‘ধ্বংসলীলা’ বলা হয়।’

এরপর তিনি আন্দামান ও নিকোবরের ঐতিহ্য আদিবাসীদের অধিকার খর্ব করা নিয়ে বলেন, ‘এই প্রকল্পের জন্যে আদিবাসী জনগোষ্ঠীর ঘরবাড়ি কেড়ে নেওয়া হচ্ছে। পূর্ব পুরুষের ভিটেমাটি থেকে স্থানীয় মানুষকে উচ্ছেদ করা হচ্ছে। এটি তাঁদের আইনি ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী।’ গ্রেট নিকোবর দ্বীপের বনভূমি পরিদর্শন করে রাহুল গান্ধি বললেন, কেন্দ্রের ‘গ্রেট নিকোবর দ্বীপ প্রকল্প’ ভারতের ইতিহাসের অন্যতম বড় ‘স্ক্যাম’ বা কেলেঙ্কারি। এই প্রকল্পের নামে সেখানকার মানুষদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

উল্লেখ্য, ​কেন্দ্রীয় সরকার গ্রেট নিকোবর দ্বীপে প্রায় ৮১,০০০ কোটি টাকা ব্যয়ে একটি মেগা পরিকাঠামো গড়ার পরিকল্পনা নিয়েছে। যার মধ্যে রয়েছে, ​একটি আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, ​একটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর, ​একটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি সুপরিকল্পিত শহর। কিন্তু তা করতে গিয়ে নিকোবরের ঐতিহ্য আদিবাসী ও অরণ্য ধ্বংস করবে কেন্দ্র, সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন রাহুল গান্ধি।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের