​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

বাবার মৃত্যুর কয়েক মাস পরে একই বিমান সংস্থার বিমানে করে মুম্বই থেকে পুণে গেলেন প্রয়াত অজিত পাওয়ারের পুত্র তথা NCP-র রাজ্যসভার সাংসদ পার্থ পাওয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার মৃত্যুর কয়েক মাস পরে একই বিমান সংস্থার বিমানে করে মুম্বই থেকে পুণে গেলেন প্রয়াত অজিত পাওয়ারের পুত্র তথা NCP-র রাজ্যসভার সাংসদ পার্থ পাওয়ার। চলতি বছরের জানুয়ারিতে বারামতিতে সভা করতে গিয়ে বিমান দুর্ঘটনায় মারা যান অজিত পাওয়ার। তাঁর মৃত্যুতে আজও শোকাতুর মহারাষ্ট্র। অজিত পাওয়ারের মৃত্যুর কয়েকমাস পরে গতকাল ভিএসআর এভিয়েশনের একটি বিমানে চেপে মুম্বই থেকে পুণে গিয়েছেন পার্থ পাওয়ার। তাতেই তুঙ্গে চর্চা। অজিত পাওয়ারের পরিবারের অভিযোগ, যে সংস্থার বিমান দুর্ঘটনায় তাঁর বাবা মারা গিয়েছেন, সেই সংস্থার বিমানে করেই ছেলে পার্থ পাওয়ার পুণে যাত্রা করেছেন। সুতরাং পার্থর জন্যে একই সংস্থার বিমানটি বুক করা হয়েছে। যা কিনা নিরাপত্তার ঝুঁকি। যদিও পার্থ দ্রুতই স্পষ্ট করেছেন যে, তাঁর জন্যে VSR-এর বিমান বুক করাটা ছিল সম্পূর্ণ প্রশাসনিক ত্রুটি।

গত ২৮ জানুয়ারি ভিএসআর ভেঞ্চারস পরিচালিত ক্লিয়ারজেট ৪৫ বিমানে চেপে পুণের বারামতি যাওয়ার পথে অজিত পাওয়ারের বিমানটি ভেঙে পড়ে। যাতে অজিত পাওয়ার-সহ চারজনের মৃত্যু হয়। জানা গিয়েছে, অজিত পাওয়ার এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারের বড় ছেলে পার্থ, তাঁর পিতামহ শরদ পাওয়ারের বাসভবনে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পুণেতে উড়ে গিয়েছেন। আর তা নিয়েই অজিত পাওয়ারের ভাগ্নে তথা এনসিপি (এসপি) বিধায়ক রোহিত পাওয়ার এটিকে একটি বৃহত্তর ফৌজদারি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। ভিএসআর পরিচালিত বিমানে ভ্রমণের অভিজ্ঞতা প্রসঙ্গে পার্থ এক্স-কে বলেছেন, ‘শরদ পাওয়ারের সঙ্গে দেখা করার জন্য আমার পুণের মোদীবাগে পৌঁছানোর প্রয়োজন ছিল, তাই আমি আমার অফিসকে জরুরি ভিত্তিতে একটি বিমানের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিলাম। শেষ মুহূর্তের ব্যবস্থাপনার কারণে, অনিচ্ছাকৃতভাবে আমার জন্য ভিএসআর এভিয়েশনের একটি বিমান বুক করা হয়। বিমানবন্দরে পৌঁছে বিমানে ওঠার আগে পর্যন্ত আমার কোনও ধারণাই ছিল না যে এটি ভিএসআর এভিয়েশনের।’

তিনি বলেছেন, ‘বিমানটি বুকিং করাটা নিছকই একটি প্রশাসনিক ত্রুটি ছিল। আমি বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়েছি এবং যে এজেন্ট বিমানটি বুক করেছিল, তার সঙ্গে আমরা অবিলম্বে চুক্তি বাতিল করছি। আমি আমার কর্মী ও সহযোগীদেরও আরও সতর্ক থাকার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ভুল আর না ঘটে। ভিএসআর এভিয়েশনের বিষয়ে তাদের আগের অবস্থান আজও অপরিবর্তিত রয়েছে। এই বিষয়টি নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং দুর্ভাগ্যজনক। প্রকৃত ঘটনা না বুঝে বিষয়টিকে রাজনীতিকরণের চেষ্টা করা সমীচীন নয়।’ আসলে গতকাল শরদ পাওয়ার তাঁর বাড়িতে নাতি নাতনিদের আমন্ত্রণ জানিয়েছিলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল