অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিহারে নিষিদ্ধ মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আবারও হিংসাত্মক আক্রমণের কবলে পড়ল আবগারি বিভাগ এবং পুলিশ প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে নিষিদ্ধ মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আবারও হিংসাত্মক আক্রমণের কবলে পড়ল আবগারি বিভাগ এবং পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুঙ্গের জেলায় অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে মদ মাফিয়াদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন কয়েকজন আবগারি দফতরের কর্মকর্তা। মদমাফিয়া এবং তাঁদের সহযোগীদের ছোড়া ইট-পাথর বৃষ্টিতে আহত হয়েছেন আবগারি দফতরের এক সাব-ইন্সপেক্টরসহ ৫ কর্মী। হামলায় পুলিশের গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং গাড়ির জানালার কাঁচও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। মদ মাফিয়াদের হঠাৎ আক্রমণে স্বাভাবিকভাবেই চমকে যান দলের অন্যান্য সদস্যরা। তাঁরা প্রাণ বাঁচাতে দূরে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আজ মুঙ্গেরের ওই এলাকায় অবৈধ মদের কারবারিতে হানা দেয় বিহারের আবগারি দফতরের বিশেষ দল।  এরপর কর্মকর্তারা মদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবৈধ মাদক কারবারির সঙ্গে যুক্ত স্থানীয় মাফিয়া এবং তাঁদের সহযোগীরা আবগারি দফতরের কর্মকর্তাদের ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় লাগাতার ইট-পাথর বৃষ্টি।  তাতেই জখম হন ৫ আবগারি দফতরের কর্মী। তাঁদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বর্তমানে পুলিশ তিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে এবং অন্যান্য অভিযুক্তদের ভূমিকাও তদন্ত করছে। নৃশংস এই হামলার একটি লাইভ ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে, যা নিয়ে রাজ্য রাজনীতি ও পুলিশ মহলে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার প্রেক্ষিতে পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, ‘সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ বাহিনীর ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনও দুষ্কৃতী ছাড় পাবে না।’ প্রসঙ্গত, বিহারে ২০১৬ সাল থেকে বিহারে সম্পূর্ণ মদ নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রায়শই মদ মাফিয়াদের সঙ্গে পুলিশ ও আবগারি বাহিনীর সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসছে।

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের