জেডিএস সরকার গড়লেই কর্নাটকে মুসলিমদের সংরক্ষণ ফেরানো হবে: দেবেগৌড়া

রাজ্যে ত্রিশঞ্কু বিধানসভা হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাজ্যে জেডিএস সরকার ক্ষমতায় ফিরলেই চালু করা হবে মুসলিমদের সংরক্ষণ। এমনই দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। স্থানীয় একটি সংবাদপত্রকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘আগেও বলেছি, আবারও বলছি, রাজ্যে জেডিএস সরকার গঠন করলে পরের দিনই মুসলিমদের জন্য চার শতাংশ সংরক্ষণ ফিরিয়ে দেওয়া হবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে, আসন্ন ভোটে মুসলিমদের মন জয়েই এমন রাজনৈতিক চাল দিয়েছেন জেডিএস সুপ্রিমো।

উল্লেখ্য, বিধানসভা ভোটের মুখেই হিন্দু ভোট ব্যাঙ্ক নিশ্চিত করতে মুসলিমদের চার শতাংশ সংরক্ষণ বাতিল করেছিল কর্নাটকের বিজেপি সরকার। মুসলিমদের সংরক্ষণ কেড়ে নিয়ে বরাদ্দ করা হয়েছে লিঙ্গায়েত ও ভোকালিগ্গা সম্প্রদায়কে। যদিও দেশের সর্বোচ্চ আদালত ওই সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ দিয়েছে। তবে তাতে রাজনৈতিক লাভেরই সম্ভাবনা দেখছেন বিজেপি শীর্ষ নেতারা। তাঁদের মতে, ‘বিজেপি যে হিন্দুদের স্বার্থরক্ষা করে মুসলিমদের সংরক্ষণ বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে সেই বার্তা পৌঁছে দেওয়া গিয়েছে।’

আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে স্থানীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন, ‘কংগ্রেস ও বিজেপি নেতৃত্বই যতই চেষ্টা চালান না কেন, কর্নাটকে সরকার গড়তে পারবেন না। কন্নড়বাসী নিজেদের স্বার্থেই জেডিএসকে বেছে নেবেন।’ বিধানসভা ত্রিশঙ্কু হতে পারে এমন আশঙ্কায় ইতিমধ্যেই যে বিজেপি ও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সরকার গঠনে সমর্থন চেয়ে জেডিএসের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন, তাও মেনে নিয়েছেন জেডিএস সুপ্রিমো। তবে ত্রিশঙ্কু বিধানসভা হলে কংগ্রেস নাকি বিজেপিকে সমর্থন জানানো হবে, তা নিয়ে নিজের অবস্থান খোলসা করেননি জেডিএস সুপ্রিমো।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা