অপারেশন সিঁদুরের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমা হামলার হুমকি ‘পাকিস্তান’-এর

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত: আইপিএল চলাকালীন আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এল বোমা হামলার হুমকি। তারপর থেকেই শুরু হয়েছে তোলপাড়। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) অফিশিয়াল ইমেলে একটি হুমকি দিয়ে মেল ​​এসেছে। সেখানে লেখা আছে – ‘আমরা তোমার স্টেডিয়াম উড়িয়ে দেব।‘ এই মেলটি ‘পাকিস্তান’ নামে পাঠানো হয়েছে। তারপরেই নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়ে গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। শুরু হয়েছে তদন্ত। ভারত পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর হামলার পরপরই হুমকিটি এসেছে। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আগামী সপ্তাহগুলিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুটি গুরুত্বপূর্ণ আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। হুমকি এসেছে তার আগেই। এর পরিপ্রেক্ষিতে স্টেডিয়াম এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

গুজরাত পুলিশ এবং সাইবার ক্রাইম টিম মেলটি আসার পরেই এর উৎস অনুসন্ধান শুরু করে। জিসিএ-র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে তাঁরা পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলির সাথে ক্রমাগত যোগাযোগ রাখছেন। পাশাপাশি স্টেডিয়ামে নিরাপত্তার মানও জোরদার করা হচ্ছে। এছাড়াও, বিসিসিআই এবং আইপিএল আয়োজক কমিটিকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে যে হুমকির সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হচ্ছে। যে কোনও পরিস্থিতি মোকাবেলার জন্য সম্ভাব্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আগামী ১৪ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টসের খেলা অনুষ্ঠিত হবে। ১৮ মে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে একটি ম্যাচ রয়েছে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এখানে আসন রয়েছে প্রায় ১ লক্ষ ৩২ হাজার।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা