মণিপুর বিবস্ত্র কাণ্ড: জুনে অভিযোগ পেয়েও নিস্ক্রিয় ছিল জাতীয় মহিলা কমিশন!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুরে দুই কুকি যুবতীকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা গত জুনে জানতে পারার পরেও জাতীয মহিলা কমিশনের চেয়ারপার্সন তথা বিজেপি ঘনিষ্ঠ রেখা শর্মা  পদক্ষেপ নিতে সক্রিয় হননি বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। মণিপুরের ট্রাইবাল অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন বিবস্ত্র কাণ্ড নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিল।  ওই বিস্ফোরক অভিযোগ ওঠার পরেই নিজেকে বাঁচাতে  শুক্রবার ছেঁদো ও হাস্যকর যুক্তি হাজির করেছেন বিজেপির দয়ায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের কুর্সি বাগানো রেখা শর্মা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১২ জুন দুপুর ৩টে বেজে ৩৯ মিনিটে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন, কমিশনের উত্তর-পূর্বাঞ্চলীয় সেলের কাছে পাঠানো ইমেলে মেইতেই জনজাতি গোষ্ঠীর হাতে তিন কুকি মহিলার যৌন হেনস্তা এবং দুইজনকে নগ্ন করে ঘোরানোর ঘটনা জানিয়েছিল মণিপুর ট্রাইবাল অ্যাসোসিয়েশন। এমনকি নগ্ন করে ঘোরানোর ভিডিয়োও পাঠানো হয়েছিল। কিন্তু ওই ভিডিয়ো ও চিঠি পেয়েও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ করেছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

বিস্ফোরক অভিযোগ ওঠার পরেই নিজেকে বাঁচাতে ছেঁদো যুক্তি নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। দাবি করেছেন, ‘মণিপুরে মহিলাদের উপরে নির্যাতনের ঘটনা নিয়ে তিন-তিনবার রাজ্যের মুখ্যসচিব বিনীত যোশির কাছে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু কোনও জবাব মেলেনি।’ কেন মণিপুরের ডিজি কিংবা মুখ্যসচিবকে দিল্লিতে তলব করা হল না, সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি জাতীয় মহিলা কমিশনের শীর্ষ পদাধিকারী। মণিপুরে মহিলাদের উপরে লাগাতার নির্যাতন বন্ধে কোনও উপযুক্ত পদক্ষেপ না নেওয়ায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের ইস্তফা দাবি করেছেন মহিলা কংগ্রেসের সভানেত্রী নেত্তা ডিসুজা। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘জাতীয় মহিলা কমিশনের কাজই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপরে নির্যাতন চোখ বুজে দেখে যাওয়া।’

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী