পোস্ট অফিসের এই স্কিমে আর মিলবে না সুদ, তুলে ফেলতে হবে টাকা, জানেন কি!

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকের দিনেও বহু মানুষ পোস্ট অফিসে(Post Office) টাকা রাখার বিষয়টিতে আস্থা রাখেন কারণ এটি তুলনামূলক নিরাপদ বলে মনে করা হয়। এর ফলে বহু ক্ষুদ্র সঞ্চয় স্কিম(Small Investment Scheme) পরিচালিত হয় পোস্ট অফিসের মাধ্যমেই। তবে মাঝেমধ্যেই এই স্কিমগুলির নিয়মে বেশকিছু পরিবর্তন করা হয়। সম্প্রতি এমনই একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদ প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কানাডায় রয়েছে খালিস্তানিরা, চাপে পড়ে স্বীকার করলেন ট্রুডো

চলতি বছরের শুরুর দিকেই কেন্দ্রীয় সরকার জাতীয় সঞ্চয় প্রকল্প (National Savings Scheme) নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিল যেখানে বলা হয়েছিল‌ এই প্রকল্পে বিনিয়োগকারীদের ৩০শে সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় টাকা তুলে ফেলতে হবে কারণ ১লা অক্টোবর ২০২৪ থেকে এই প্রকল্পে কোনও সুদ প্রদান করা হবে না। এর অর্থ, NSS স্কিমের অধীনে আর কোনও সুদ পাবেন না আমানতকারীরা।

আরও পড়ুনঃ ‘কাজের কাজ না করে শুধুই লুট করেছে’, মোদিকে বেনজির আক্রমণ আদিত্য ঠাকরের

ন্যাশনাল সেভিংস স্কিম একটি সম্পূর্ণ ভিন্ন স্কিম। ১৯৯২ সালে এই প্রকল্পে বিনিয়োগ করার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। তবে এতদিন পর্যন্ত বছরের পর বছর চক্রবৃদ্ধি হারে সুদ পাচ্ছিলেন ১৯৯২ এর পূর্বে বিনিয়োগকারী গ্রাহকরা। কিন্তু ১লা অক্টোবর ২০২৪ থেকে সেই সুবিধাও বন্ধ হয়ে গিয়েছে। এরপর যারা এই প্রকল্পে বিনিয়োগ করবেন তাঁরা আর কোনও সুদ পাবেন না।‌ ফলে অহেতুক অর্থ ফেলে রাখার কোনও কারণ নেই, তাই আমানতকারীদের এতদিনের সঞ্চিত অর্থ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এই প্রকল্পে প্রতি বছর ৭.৫% অবধি সুদ‌ পাওয়া যেত যা প্রতি বছর চক্রবৃদ্ধি হারে বাড়ত। এবার আসা যাক কিভাবে করমুক্ত উপায়ে ওই টাকা তোলা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী, আমানতকারীর অর্জিত সুদ করমুক্ত বলে বিবেচিত হবে। আমানতকারীর মৃত্যু হলে উত্তরাধিকারীরা করমুক্ত হিসেবে ওই অর্থ তুলে নিতে পারবেন।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু