স্বাধীনতা দিবসে তিরঙ্গা ওড়ানোর মূল্য, ছত্তিশগড়ের গ্রামবাসীকে গুলিতে ঝাঁঝরা করল মাওবাদীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড়: ৭৯ তম স্বাধীনতা দিবসে নজিরবিহীন ঘটনা ঘটেছিল ভারত ইতিহাসে। স্বাধীনতার পর ২০২৫ সালে প্রথমবার ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের ২৯টি নকশাল অধ্যুষিত গ্রামে উত্তোলিত হয়েছিল জাতীয় পতাকা। তার মূল্য দিতে হল প্রাণ দিয়ে। ছত্তিশগড়ের কাঁকের জেলার একটি প্রত্যন্ত গ্রামে স্বাধীনতা দিবসে ভারতীয় পতাকা উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে হত্যা করল মাওবাদীরা। নিহত ব্যক্তির নাম মণীশ নুরেতি। তিনি ছোটবেটিয়া থানার সীমানার অন্তর্গত বিনাগুন্ডা গ্রামের বাসিন্দা। সোমবার সশস্ত্র মাওবাদীদের একটি দল গ্রামে এসে নুরেতি এবং আরও দু’জনকে ধরে নিয়ে যায়।

বৃহস্পতিবার এই বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, “তিনজনকে ধরে নিয়ে গিয়ে মাওবাদীরা একটি ‘জন আদালত’ আয়োজন করে যেখানে নুরেতি নিহত হন। অন্য দুজনকে মারধরের পর ছেড়ে দেওয়া হয়। মাওবাদী উগ্রপন্থীরা একটি পোস্টার লাগিয়ে দাবি করে যে নুরেতি একজন পুলিশের চর। এই তথ্য সম্পূর্ণ মিথ্যে।”কাঁকের জেলার পুলিশ সুপার আই কে এলেসেলা জানিয়েছেন, নুরেতির মৃতদেহ এখনও উদ্ধার করা হয়নি। তিনি আরও জানান যে মৃতের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এলসেলা আরও বলেন, “মাওবাদীরা প্রায়ই বিনাগুন্ডা গ্রামে যাতায়াত করে। গত দেড় বছরে, মাওবাদীরা পুলিশের গুপ্তচর বলে অভিযোগ করে চার থেকে পাঁচজনকে হত্যা করেছে। তবে, নিহতদের কারও সঙ্গে পুলিশের কোনও সম্পর্ক ছিল না।” এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দররাজের বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি বলেন, “একটি ছোট ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে মনীশ নুরেতিকে স্বাধীনতা দিবস উদযাপনে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে।” আইজি জোর দিয়ে আরও বলেছেন, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, শিশু সহ কিছু কয়েকজন গ্রামবাসী ‘বন্দে মাতরম’ স্লোগানের মধ্য দিয়ে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করছে। পুলিশ সূত্র জানিয়েছে যে ১৫ অগস্ট গ্রামে জাতীয় পতাকা উত্তোলনের জন্য মাওবাদিরা নুরেতি এবং আরও কয়েকজনের উপর অসন্তুষ্ট ছিল।

৭৯ তম স্বাধীনতা দিবসে নারায়ণপুর জেলায় হোরাডি, গড়পা, কাচ্ছপাল, কোদলিয়ার, কুতুল, বাদেমাকোটি, পদ্মকোট, কান্দুলনার, নেলাঙ্গুর, পাঙ্গুর এবং রায়নারে পতাকা উত্তোলিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করলে কেমন লাগে তা এই প্রথম বুঝতে পেরেছিলেন সুকমা, রাইগুডেম, তুমালপাদ, গোলাকুন্ডা, গোমগুদা, মেট্টগুদা, উসকাভায়া এবং মুলকাথং সহ একাধিক গ্রামের বাসিন্দারা। বিজাপুর জেলায়, কোন্ডাপল্লী, জিদাপল্লী, ভাতেবাগু, কারেগুট্টা, পিদিয়া, গুঞ্জেপার্টি, পূজারি, কাঙ্কের, ভীমরাম, কোরচোলি এবং কোটপল্লী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়েছিল এবার।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার