জম্মু-কাশ্মীরে রাজ্যসভা নির্বাচনে বাজিমাত ন্যাশনাল কনফারেন্সের, ফারুখের দল জিতল ৩ আসনে

Share:

নিজস্ব  প্রতিনিধি, শ্রীনগর: ৩৭০ ধারা প্রত্যাহারের পরে জম্মু-কাশ্মীরে প্রথম রাজ্যসভা নির্বাচনে বাজিমাত করল ন্যাশনাল কনফারেন্স। শুক্রবার (অক্টোবর) রাজ্যসভা নির্বাচনে চার আসনের মধ্যে তিন আসনে জয়ী হয়েছে ফারুখ আবদুল্লার দল। একটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে।

৯০ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় বর্তমান বিধায়কের সংখ্যা ৮৮। বুদগাম ও নাগরোটা আসন বর্তমানে শূন্য রয়েছে। ন্যাশনাল কনফারেন্সের ৪১ জন, কংগ্রেসের ছয়জন বিধায়ক। তাছাড়া সিপিএমের একজন ও  ছয়জন নির্দল বিধায়কেরও সমর্থন রয়েছে শাসক জোটের প্রতি। পক্ষান্তরে বিজেপির বিধায়ক সংখ্যা মাত্র ২৮। তাছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিপির তিন বিধায়ক রয়েছেন। পিডিপির তরফে অবশ্য ন্যাশনাল কনফারেন্সের প্রার্থীদের ভোট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ফলে খানিকটা হলেও অ্যাডভান্টেজে ছিল ফারুখ আবদুল্লার দল।

এদিন বিধানসভা ভবনে সকাল থেকে উ‍ৎসবের পরিবেশেই শুরু হয় ভোটগ্রহণ। দুপুর বারোটার মধ্যেই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ ৭০ বিধায়ক ভোটদান করেন। শেষ পর্যন্ত ৮৬  বিধায়ক ভোট দেন। তাদের মধ্যে আটক বিধায়ক মেহরাজ মালিক পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। ভোটগ্রহণের জন্য তিনটি বুথ তৈরি করা হয়েছিল। ভোটগ্রহণের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরে শুরু হয় গণনা। ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী চৌধুরী মোহাম্মদ রমজান ৫৮টি প্রথম পছন্দের ভোট পেয়ে সবার আগে নির্বাচিত হন। এছাড়া সাজাদ কিচলু ও গুরুবিন্দর সিং ওবেরয় ওরফে শাম্মিও জয়ী হন। চতুর্থ আসনে জোর লড়াই হয় ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ইমরান নবি দার ও বিজেপি’র স‍ৎপাল শর্মার মধ্যে। শেষ পর্যন্ত ৩২টি ভোট পেয়ে বাজিমাত করেন পদ্ম প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়