দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিখোঁজ শতাধিক, মাঝপথে উদ্ধার অভিযান থামাল গুজরাত সরকার

নিজস্ব প্রতিনিধি: গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ প্রায় ১০০ জন মানুষ। প্রিয় মানুষকে খুঁজে পেতে অপেক্ষার প্রহর গুনছেন নিকটাত্মীয়রা। কিন্তু তাতে কিছু যায় আসে না গুজরাত প্রশাসনের। সোমবারের জন্য উদ্ধারকাজ বন্ধ করল গুজরাত সরকার। গুজরাত প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হবে।

প্রসঙ্গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ গুজরাতের মাচ্ছু নদীর উপর ঝুলন্ত সেতু আচমকা ভেঙে পড়ে ১৪১ জন মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনা, নৌসেনা, বিমানবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী তল্লাশি অভিযান চালায় সোমবার। সেতু বিপর্যয়ের জেরে মৃতদের পরিবারকে গুজরাত সরকার ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র সরকারের তরফে নিহতদের নিকটাত্মীয়দের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে সোমবার কংগ্রেসের তরফে এক প্রতিনিধিদল ঘটনাস্থলে যান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গৌহলত। দুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে কংগ্রেস আপাতত ওই রাজ্যে তাদের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছে। বাতিল করেছে আম আদমি পার্টিও। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তারাও এক প্রতিনিধিল সেখানে পাঠানোর চিন্তাভাবনা করছে। কিন্তু এখনও পর্যন্ত ঘটনাস্থলে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে গুজরাত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মোরবিতে ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ