১৬ দিনে প্রায় ৫০ শতাংশ ২০০০ এর নোট জমা হয়েছে: আরবিআই গভর্নর

আরবিআই ৫০০ টাকার নোট প্রত্যাহার বা ১০০০ টাকার নোট আবার চালু করার কথা ভাবছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাতিল ঘোষণার পর ১৬ দিনে এখনও পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ২০০০ টাকার নোট ব্যাঙ্কগুলিতে জমা হয়েছে বলে জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর (Reserve Bank Governor) শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন তিনি।

৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত বাজারে মোট ৩.৬২ লাখ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট চালু ছিল। সাংবাদিক বৈঠক করার সময় আরবিআই গভর্নর এদিন আরও বলেন, ‘ঘোষণার পরে এখনও পর্যন্ত ১.৮০ লাখ কোটি টাকা ফিরে এসেছে।’ শক্তিকান্ত দাস আরও বলেন, প্রত্যাশা অনুযায়ী ২০০০ টাকার নোটের প্রায় ৮৫ শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট হিসাবে আসছে। সেই সঙ্গে এদিন তিনি আরও বলেন, আরবিআই ৫০০ টাকার নোট প্রত্যাহার বা ১০০০ টাকার নোট আবার চালু করার কথা ভাবছে না। মানুষকে এই সংক্রান্ত জল্পনায় মাথা ঘামাতে নিষেধ করেন তিনি।

উল্লেখ্য গত ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করা হয়। ২৩ মে থেকে সাধারণ মানুষকে ব্যাঙ্ক থেকে ২০০০ টাকার নোট বদল করে নেওয়ার জন্য আরবিআই’এর তরফে বলা হয়। এই নোট আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে বলে জানায় আরবিআই। তাই মানুষকে ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট বদলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরবিআই জানিয়ে দিয়েছে, নোট বদলানোর জন্য কোনও ফি জমা করতে হবে না গ্রাহককে। ব্যাঙ্কের পাশাপাশি আরবিআই-এর ১৯টি আঞ্চলিক অফিস থেকেও নোট বদল করা যাবে।

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা