নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ঘিরে বিহারের সিওয়ানে হওয়া সহিংস বিক্ষোভে বিতর্কের মুখে পড়লেন বিশেষ তদন্তকারী দলের এক কর্মকর্তা। বিক্ষোভকারীদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগের জেরে বিহারের পুলিশ আধিকারিক অভিষেক প্যাটেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

২৫ জুলাই রাজ্যজুড়ে ডাকা বনধের অংশ হিসেবে সিওয়ানে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের বিক্ষোভ চলছিল। সেই সময় পরিস্থিত উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিষেক প্যাটেলকে ভিড়ের দিকে গুলি চালাতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিক তথ্য-প্রমাণ যাচাইয়ের পর পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে এবং তদন্তের চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন কিছু দুষ্কৃতী ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ সরকারি সম্পত্তি ভাঙচুর করে এবং নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একই সময়ে একে-৪৭ থেকে গুলি ছোড়ার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়।

আরও পড়ুন: প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

এই সংঘর্ষে সিওয়ানের পুলিশ সুপার পুরান কুমার ঝা, নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অবিনাশ কুমার-সহ প্রায় ৩০ জন পুলিশ কর্মী আহত হন বলে প্রশাসনের দাবি। সহিংসতার ঘটনায় পুলিশ তিনটি পৃথক এফআইআর দায়ের করেছে। প্রায় ১০০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ একাধিক জায়গায় তল্লাশি ও গ্রেফতারি অভিযান চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিওয়ান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর অন্তত ২৫ জন অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে, সংঘর্ষে তিনজন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রশাসনের দাবি। বর্তমানে তাঁদের পটনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পর বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ গুলি চালিয়েছে। তিনি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে