রেনকোজি মন্দিরে নেতাজির চিতাভষ্ম দেশে ফিরিয়ে আনার দাবি কন্যা অনিতার

চিতাভষ্ম দেশে ফিরিয়ে আনার ফের দাবি করলেন নেতাজি-কন্যা অনিতা পাফের (বসু)। এর আগেও তিনি এবিষয়টি নিয়ে সরব হয়েছিলেন।

Share:

নয়াদিল্লি : একাধিক তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। একমাত্র বিচারপতি মনোজ মুখোপাধ্যায় কমিশন ছাড়া বাকি সব কমিশনই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিল ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইহোকু বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। তবু দেশের একটা বড় অংশের মানুষ ওই দুর্ঘটনার কথা মানতে চান না। এমনকী টোকিওর রেনকোজি মন্দিরে নেতাজির চিতাভষ্ম বলে যা রাখা আছে, তা-ও তাঁর নয় বলে দাবি অনেকের। এই পরিপ্রেক্ষিতে সেই চিতাভষ্ম দেশে ফিরিয়ে আনার ফের দাবি করলেন নেতাজি-কন্যা অনিতা পাফের (বসু)। এর আগেও তিনি এবিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। আজাদি কা অমৃত মহোৎসবের দিন নতুন করে এই দাবি তুললেন অনিতা। ওটা যে নেতাজিরই চিতাভষ্ম, তা প্রমাণে ডিএনএ টেস্টেরও দাবি তোলেন তিনি।

অনিতা জানান, তিনি ডিএনএ টেস্টের জন্য রাজি আছেন। বর্তমানে নেতাজির কন্যা অনিতা থাকেন জার্মানিতে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান প্রযুক্তি নানা ধরনের উন্নতমানের ডিএনএ টেস্ট করতে সমর্থ। ডিএনএ অংশ (চিতাভষ্মের) বিশেষ থেকে নেওয়া যায়। যাঁরা এখনও সন্দেহ করছেন যে নেতাজির মৃত্যু ১৮ অগস্ট ১৯৪৫ সালে হয়েছে কি না, তাঁদের কাছে প্রমাণ তুলে ধরার এটা একটা সুযোগ, যে জাপানের রেনকোজি মন্দিরে তাঁর (নেতাজি) চিতাভষ্ম রয়েছে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে তখনই সেই সপ্তাহেই জাপানের ফরমোসায় এক বিমান দুর্ঘটনা ঘটে। দাবি করা হয়, সেই দুর্ঘটনায় প্রাণ হারান নেতাজি। তবে এই দাবির পক্ষে বিপক্ষে অনেক যুক্তি এযাবৎকালে সামনে এসেছে। ফলে রয়ে গিয়েছে ধোঁয়াশা। অনিতা বলছেন, রেনকোজি মন্দিরের পুরোহিত ও জাপানের সরকারও এমন টেস্টের জন্য রাজি।

এর আগেও এই বিষয়ে মোদীকে চিঠি লেখেন অনিতা। এছাড়াও বসু পরিবারের তরফে চন্দ্র বসু দাবি তোলেন যে, নেতাজির অস্থি যাতে ফিরিয়ে আনা হয়। সম্পর্কে নেতাজির নাতি চন্দ্র বসু চলতি বছরের মার্চ মাসে বলেন, নেতাজির অস্থিভষ্ম টোকিওর রেনকোজি মন্দিরে রয়েছে এবং এখন সেটার ডিএনএ পরীক্ষা করা উচিত। জাপানের প্রধানমন্ত্রীর কাছে যাতে ভারতের তরফে এর আবেদন করা হয়, তার জন্যও আর্জি জানিয়েছিলেন তিনি। অনিতা বলছেন, ‘তাঁর (নেতাজি সুভাষচন্দ্র বসু) কাছে দেশের স্বাধীনতার থেকে বড় কিছু ছিল না। তাঁর ভারতে থাকার চেয়েও তা ছিল বেশি গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে অনিতা বসু বলছেন, ‘তিনি যখন দেশের স্বাধীনতার অভিজ্ঞতা পেলেন না, অন্তত তাঁর চিতাভষ্ম ভারতের মাটিতে নিয়ে আসা উচিত।’

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের