‘অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই বিপর্যয়’ , হরিয়ানায় ফল নিয়ে স্বীকারোক্তি কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে জম্মু- কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা। আর তাতেই দেখা গিয়েছে, জম্মু- কাশ্মীরে একটি আসন এবং  হরিয়ানায় খাতাই খুলতে পারেনি আম আদমি পার্টি। নির্বাচনে এই ভরাডুবি প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল।

তিনি বলেন, ‘ কোন নির্বাচনকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আজকের নির্বাচন থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। কোনও অন্তর্দ্বন্দ্ব থাকা উচিত নয়। জনগণের মৌলিক প্রত্যাশা  পূরণ হলেই নির্বাচনে  জয় নিশ্চিত।‘ বলা বাহুল্য, কংগ্রেসের সঙ্গে জোট না বেঁধে হরিয়ানায় ৯০ টি বিধানসভা আসনে একা লড়াই করার সিদ্ধান্ত নেয় আম আদমি পার্টি। মোট ৮৯টিতে আসনে লড়েছে আপ। তবে একটি আসেনি জয়।

আরও পড়ুনঃ বিপুল ভোটে জয় নিশ্চিত  ভিনেশের, অভিনন্দন জানালেন বজরং পুনিয়া

প্রশ্ন উঠছে কী কারণে হরিয়ানায় পরাজয় হল  আম আদমি পার্টির? রাজনৈতিক বিশেষজ্ঞদের  মতে প্রথমত, নির্বাচনের আগে প্রধান মুখ অরবিন্দ কেজরিওয়ালের অনুপস্থিতি ছিলেন। কারণ, সেই সময় আবগারি দুর্নীতি মামলায় তিনি ছিলেন জেলে। দ্বিতীয়ত, আপ ক্ষমতায় এলে হরিয়ানায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার কোনও মুখ নেই। তৃতীয়ত, নির্বাচনের প্রস্তুতির সময় হরিয়ানায় দলের যথাযথ সাংগঠনিক কাঠামোর অভাব ছিল। চতুর্থত, হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের সময় ভুল পদক্ষেপ নিয়েছিল আম আদমি পার্টি। বলা বাহুল্য, ২০১৯ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে পরাজয় হয়েছিল আপের। সেইসময় সবকটিতেই হেরেছিল। শুধু তাই নয় ২০১৪ সালে হরিয়ানার বিধানসভা নির্বাচন বা লোকসভা ভোটে খাতা খুলতে পারেনি আম আদমি পার্টি। ২০২৪ সালে বিধানসভা নির্বাচনে একই ধারা বজায় রাখল আপ।  

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের করল মুম্বই পুলিশ

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা