আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘৪৪ বছরে এমন ভিড় দেখিনি, নিজের হাতে ১৫ দেহ বের করেছি’, নয়াদিল্লি স্টেশনের কুলির ভয়াবহ অভিজ্ঞতা

নিজস্ব প্রতিনিধিঃ রাত তখন ১০ টা। আচমকাই নয়া দিল্লির ষ্টেশনে  ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে শুরু হয় হুড়োহুড়ি ।  মহিলা, শিশুর আর্তনাদে ভরে উঠল স্টেশন।  পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৮ জনের । আহত হন বেশ কয়েকজন । কীভাবে ঘটল এমন ঘটনা ? সেই বর্ণনা করলেন নয়াদিল্লির ষ্টেশনে থাকা একজন  কুলি । 

এই প্রসঙ্গে রেলওয়ে স্টেশনে কুলি সুগন লাল মীনা জানিয়েছেন,’ আমি ১৯৮১ সাল থেকে এখানে একজন কুলি হিসেবে কাজ করছি। এত ভিড় আমি কখনও দেখিনি।প্রয়াগরাজ স্পেশাল ট্রেনটি ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই এটি ১৬ নম্বর প্ল্যাটফর্মে  আসবে বলে ঘোষণা করে দেয় । আর তাতে ঘটে দুর্ঘটনা ।   মানুষ একে ওপরের উপর উঠে যায় । আমি নিজে হাতে   ১৫ দেহ বের করেছি। এত মৃতদেহ দেখার পর, আমি খাবারও খেতে পারছিলাম না।’  তিনি আরও বলেন, ‘ অনেক কুলি সেখানে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমরাই  পুলিশ এবং দমকল বিভাগকে ফোন করি, এরপর ৩-৪টি অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায় এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ 

আরও পড়ুনঃ নয়াদিল্লি স্টেশনে কুম্ভগামী ট্রেনে উঠতে হুড়োহুড়িতে মৃত্যু ১৮ জনের, কীভাবে ঘটল মর্মান্তিক ঘটনা?

উল্লেখ্য,  রেল সূত্রে খবর, নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। স্বাধীন সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে ছিল । সেইজন্য  ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ভিড় ছিল উপচে পড়া আর তাতেই ঘটে এই দুর্ঘটনা ।  বলা যায়, শনিবার নয়াদিল্লি স্টেশনে রাতের দৃশ্যটা কয়েক মিনিটের মধ্যে  আচমকাই বদলে গিয়েছিল।  

Published by:

Share Link:

More Releted News:

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ