আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নয়াদিল্লি স্টেশনে কুম্ভগামী ট্রেনে উঠতে হুড়োহুড়িতে মৃত্যু ১৮ জনের, কীভাবে ঘটল মর্মান্তিক ঘটনা?

নিজস্ব প্রতিনিধিঃ মহাকুম্ভের পর এবার পদপিষ্টের ঘটনা ঘটল দিল্লির  রেল স্টেশনে । যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কির জেরে  অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে ৯ জন মহিলা, ৫ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন ।  নিহতদের মধ্যে বেশিরভাগ জনই ছিলেন কুম্ভের যাত্রী ।  কিন্তু কীভাবে দিল্লির মত রেল ষ্টেশনে এমন ঘটনা ঘটল ? তা নিয়ে উঠছে প্রশ্ন । 

এক আধিকারিক জানিয়েছেন, ‘ ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভে যাওয়া তীর্থযাত্রীদের মারাত্মক ভিড় ছিল । কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না ।  মহাকুম্ভগামী ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি  শুরু হয়ে যায় । আর তাতেই ঘটে  এই দুর্ঘটনা । ‘ রেল সূত্রে খবর, নয়াদিল্লি স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। স্বাধীন সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে ছিল । সেইজন্য  ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ভিড় ছিল উপচে পড়া আর তাতেই ঘটে এই দুর্ঘটনা । 

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ,’ আমরা বিহারের ছাপরা যাচ্ছিলাম যেখানে আমাদের বাড়ি। আমরা একটা দলে  দিল্লি ষ্টেশনে ছিলাম । আচমকাই শুরু হয়  ধাক্কাধাক্কি । এই বিশৃঙ্খলা  পরিস্থিতিতে  পদপিষ্ট  হয়ে আমার মা মারা যান।’ আবার এক প্রত্যক্ষদর্শী জানান, ‘ স্টেশনে ভিড় হবে সকলেই জানতেন। কিন্তু এত মানুষ আসবেন, কেউ ভাবতে পারেননি।   রেল আধিকারিকেরা তো বটেই, বিপর্যয় মোকাবিলা বাহিনীও ছিল ঘটনাস্থলে। কিন্তু এই ভিড় সামাল দেওয়া যায়নি ।’ একথায় বলা যায়, কুম্ভে যাওয়ার জন্য ষ্টেশনে মাত্রাতিরিক্ত ভিড়ের জেরেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা । 

Published by:

Share Link:

More Releted News:

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, ছাত্রনেতার প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বোরকা পরিহিত মহিলাকে প্রকাশ্যে যৌন হেনস্থার চেষ্টা মৌলভীর, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

ভোট মিটতেই জামিন পেলেন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেল

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

গরমকে হার মানিয়ে বিয়ের শোভাযাত্রায় চলল ‘মোবাইল কুলার’, শোরগোল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ