পথেই সন্তানপ্রসব, পথেই মৃত্যু

সন্তানের জন্ম দেন বন্দনা বুধার

Share:

নিজস্ব প্রতিনিধি, পালঘর: দেশ যখন স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে মাতোয়ারা সেই সময় মহারাষ্ট্রের পালঘর থেকে এল এক মর্মান্তিক খবর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই এক মহিলা দুই সন্তানের জন্ম দেন। পথেই দুই নবজাতকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পালঘরের মোখাদা এলাকাটি শহর থেকে বহু দূরে হওয়ায় এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছুই নেই। রাস্তার হাল এতটাই খারাপ যে সেখানে যানবাহন চলাচল করে না। গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়লে বাঁশের দুই প্রান্তে কাপড় ঝুলিয়ে অসুস্থ রোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়। গেলেই যে সঙ্গে সঙ্গে চিকিৎসা পাওয়া যাবে এমনটা নয়।

গর্ভবতী বন্দনা বুধারের বুধবার সকালে আচমকা প্রসব বেদনা উঠলে তাকে বাঁশের দুই প্রান্তে কাপড় ঝুলিয়ে গ্রামের মানুষ নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মাঝরাস্তায় মারাত্মক প্রসবযন্ত্রণা শুরু হয়। রাস্তাতেই বুধার দুই সন্তানের জন্ম দেয়। নবজাতকের জন্য যে ধরনের প্রাথমিক পরিষেবার প্রয়োজন হয়, তা এই দুইকে দেওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। জন্মগ্রহণের কিছুক্ষণের মধ্যে দুই নবজাতকের মৃত্যু হয়।

ওদিকে, মহিলার রক্তক্ষরণ শুরু হয়। মৃত নবজাতককে রাস্তাতেই ফেলে গ্রামের মানুষ অস্থায়ী স্ট্রেচারে করে তাঁক নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের দিকে রওনা দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, রাস্তা একে পিচ্ছিল। তার ওপর খানাখন্দে ভর্তি। সাবধানে না চললে যে কোনও সময় বিপদ ঘটতে পারে। ভাইরাল হওয়া দৃশ্য দেখে নেটিজেনদের প্রশ্ন- ঘটা করে স্বাধীনতার ৭৫ বছর পালিত হচ্ছে। অথচ প্রত্যন্ত গ্রামের মানুষ ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকু পান না।

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

স্মার্টফোনের আবদার, কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত সপ্তম শ্রেণির ছাত্রের

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

​কাজের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক