মৃত সদ্যোজাতের নিথর দেহ ছিড়ে খেল কুকুরের দল, হাড়হিম ঘটনা উত্তরপ্রদেশের হাসপাতালে

নবজাতকের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল রাস্তার সারমেয়। চিকিৎসকরা দায়ী করছেন শিশুর পরিবারের সদস্যদের! ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবজাতকের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল রাস্তার সারমেয়। চিকিৎসকরা দায়ী করছেন শিশুর পরিবারের সদস্যদের! ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশের ললিতপুরের একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তাজ্জব ঘটনা ঘটেছে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। কয়েকটি রাস্তার কুকুর হাসপাতালে ঢুকে এক সদ্যোজাত শিশুকে টেনে হেঁচড়ে বাইরে বের করে নেয়, যা দেখে হাসপাতালের লোকজন কুকুরদের তাড়া করলেও ততক্ষণে সব শেষ! নবজাতকের মাথা খেয়ে নিয়েছে কুকুরের দল।

প্রশ্ন উঠছে, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে কুকুরের দল হাসপাতালে ঢুকে পড়ল? আর সদ্যোজাত শিশুকে টেনে বের করে নিচ্ছে, তখন কেউই বিষয়টি দেখল না? সম্পূর্ণ এড়িয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষ? কিন্তু বিষয়টি একেবারে ভিন্ন বলে ব্যক্ত করেছে কর্তৃপক্ষ। তাঁরা উল্টে নবজাতকের পরিবারকে দায়ী করেছে। তাঁদের দাবি, পরিবারের অবহেলার কারণেই নির্মম ঘটনাটি ঘটেছে।

প্রাথমিক সূত্রের খবর, রবিবার (৯ ফেব্রুয়ারি) ললিতপুর মেডিকেল কলেজের জেলা মহিলা হাসপাতালে শিশুটির জন্ম হয়েছিল। তবে শিশুটি জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছিল। কম ওজন এবং জন্মের পরেই শিশুটির অসুস্থ হওয়ার কারণে তাঁকে বিশেষ নবজাতক পরিচর্যা কেন্দ্রে (SNCU) ভর্তি করা হয়েছিল। ঘটনা প্রসঙ্গে হাসপাতালের প্রধান চিকিৎসক ডঃ মিনাক্ষী সিং জানিয়েছেন, “শিশুটির মাথা সম্পূর্ণরূপে বিকশিত হয়নি। তার মেরুদণ্ডও ছিল না এবং তার ওজন ছিল ১.৩ কেজি। আমরা যখন তাকে SNCU-তে নিয়ে যাই। তখনও সে বেঁচেছিল এবং তার হৃদস্পন্দন প্রতি মিনিটে ৮০ স্পন্দন (bpm) ছিল। আমরা নিশ্চিত ছিলাম না যে শিশুটি বেঁচে থাকবে কিনা। তবে একদিন পরেই শিশুটি মারা যায়। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির মাসি মৃতদেহটি নিয়ে যান। আমাদের কাছে তাঁর আঙুলের ছাপ সহ রিসিভিং কপি রয়েছে।”

এরপরেই মঙ্গলবার বিকেলে হাসপাতাল প্রশাসন কুকুরের আক্রমণের খবর পায়। তদন্তে জানা যায়, হাসপাতালের বাইরে মাটিতে একটি শিশুর মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখা যায়। হাসপাতাল প্রশাসনের অভিযোগ, পরিবার মৃতদেহটি নিয়ে যায়নি, তাঁরা হাসপাতালেই প্লাস্টিকে মুড়ে শিশুটিকে রেখে চলে গেছে। তাই কুকুরদের দল শিশুটির দেহ টেনে হিঁচড়ে খেয়ে নিয়েছে। পুলিশকে জানানোর কয়েক ঘন্টা আগেই মৃতদেহটি সরিয়ে ফেলা হয়। তবে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা