ফের ধস শেয়ারবাজারে, ২৮৬ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুরে দাঁড়ানো দূরে থাক, উল্টে ফের পতন শেয়ারবাজারে। মঙ্গলবারের পরে বুধবারও নিম্নমুখী সেনসেক্স ও নিফটি। একদিনে ২৮৬ পয়েন্ট হারিয়েছে সেনসেক্স। আর নিফটি খুঁইয়েছে ৯২.৬৫ শতাংশ। স্মলক্যাপ আর মিডিয়াম ক্যাপের শোচনীয় হালের কারণে একদিনে ২ লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে শেয়ারবাজার থেকে। ফলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কর পাশাপাশি আবাসন শিল্প এবং সংবাদমাধ্যমের শেয়ারে ধস নেমেছে।

মঙ্গলবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ৩১৬ পয়েন্ট খুঁইয়ে ৬৫,৫১২.১০ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট কম নিয়ে রেড জোনে থেকেই শুরু হয়েছিল লেনদেন। সময় গড়ানোর সঙ্গেই হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে থাকে বাজার। ফলে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। দুপুরের মধ্যেই ৬৫ হাজারের গণ্ডি থেকে এক ধাক্কায় ৬৪ হাজারের গণ্ডিতে নেমে যায় সেনসেক্স। যদিও শেষের দিকে খানিকটা ধাক্কা সামাল দিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ফের ৬৫ হাজারের ঘরে ঢুকে পড়ে। স্মলক্যাপ এবং মিডিয়াম ক্যাপের দুর্বল পারফরম্যান্সেই পতনের মুখে পড়ে সেনসেক্স ও নিফটি। এদিন সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৬৪,৮৭৮.৭৭ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৬৫,৩৩২.৫২ পয়েন্ট। দিনের শেষে ২৮৬.০৬ পয়েন্ট হারিয়ে ৬৫,২২৬.০৪ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর ৯২.৬৫ পয়েন্ট খুঁইয়ে ১৯,৪৩৬.১০ সূচক নিয়ে বন্ধ হয়েছে নিফটি। গত এক মাসের মধ্যে দুই ক্ষেত্রেই সর্বনিম্ন সূচকে নেমে গিয়েছে।

এদিন শেয়ারবাজারে জোর ধাক্কা খেয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ার। গড়ে ২.৮৩ শতাংশ কমেছে শেয়ারমূল্য। আবাসন শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদর হ্রাস পেয়েছে ১.৭৩ শতাংশের মতো। এফএমসিজি, অটো শিল্প ছাড়া আর কোনও ক্ষেত্রের শেয়ারদর লাভের মুখ দেখতে পারেনি।  

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন