সপ্তাহের শুরুতেই ধাক্কা, ৩৫৩ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শুরুতেই ধাক্কা খেল শেয়ারবাজার। তথ্য-প্রযুক্তি এবং স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারমূল্য নিম্নমুখী হওয়ার কারণেই ধাক্কা খেয়েছে সেনসেক্স ও নিফটি। সোমবার আগের দিনের চেয়ে এক ধাক্কায় ৩৫২.৬৬ সূচক কমে ৭২,৭৯০.১৩ সূচকে ঠেকেছে সেনসেক্স। আর ৯৭ দশমিক ৬৫ পয়েন্ট কমে ২২,১১৫.০৫ সূচকে ঠেকেছে নিফটি।

গত সপ্তাহে ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে ৭৩,১৪২.৮০ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। যদিও এদিন সকালে আগের দিনের চেয়ে প্রায় ১০০ সূচক কম নিয়ে রেড জোনে থেকে শুরু হয় লেনদেন। বাজার শুরুরর খানিক ক্ষণের মধ্যে আরও নিম্নমুখী হয়ে ৭২ হাজারের ঘরে নেমে যায়। তার পর চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই এগিয়ে চলে। দুপুরের দিকে এক ধাক্কায় ৭২,৬৬৬.৮২ সূচকে নেমে যায়। যদিও পরের দিকে সেই ধাক্কা খানিকটা সামলে ওঠে। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৩,০৯২.৬৬ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭২,৬৬৬.৮২ পয়েন্ট। বাজারতে এদিন স্মল ও মিডক্যাপ ইনডেক্সও আগের দিনের তুলনায় ০.৩৮ শতাংশ হ্রাস পেয়েছে।

এদিন কার্যত মিডিয়া বাদে অন্য কোনও ক্ষেত্রই তেমন লাভের মুখ দেখেনি। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে তথ্য-প্রযুক্তি ও মেটাল ক্ষেত্র। নিফটির ৩০ শীর্ষ সংস্থার মধ্যে ২৬ সংস্থাই লোকসানের মুখে পড়েছে। লার্সেন টুব্রো, পাওয়ার গ্রিড, হিন্দুস্থান লিভার এবং এইচডিএফসি ব্যাঙ্ক ছাড়া বাকি সব সংস্থা রেড জোনে থেকেই বন্ধ হয়েছে।

‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, অসুস্থতা নিয়েই পদ্ম পুরস্কার গ্রহণ, এখন কেমন আছেন অলকা?

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা