অশনিসঙ্কেত, দিল্লিতে আরও একজন মাঙ্কি পক্সে আক্রান্ত

এ নিয়ে দেশে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। চওড়া হচ্ছে থাবা। সোমবার রাজধানী দিল্লির বাসিন্দা এক নাইজেরিয় নাগরিকের (Nigerian Citizen) শরীরে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স (Monkeypox)। এ নিয়ে রাজধানীতে অতি সংক্রামক ভাইরাসে আক্রান্ত দুইজনের হদিশ মিলল। সেই সঙ্গে দেশে মাঙ্কি পক্সে (MonkeyPox) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়ে। রাজধানীর যে নাইজেরিয় নাগরিকের (Nigerian Citizen)  শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে তাঁর ইদানিং বিদেশ কিংবা দেশের অন্য রাজ্যে ভ্রমণের কোনও ইতিহাস নেই।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত পাঁচদিন ধরে জ্বর নিয়ে দিল্লির লোকপ্রকাশ জয়নারায়ণ হাসপাতালে ভর্তি ৩৫ বছর বয়সী ওই নাইজেরিয় নাগরিক। মাঙ্কি পক্সে আক্রান্ত সন্দেহে চিকি‍ৎসকরা তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (National Institute of Virology (NIV) ) পাঠানো হয়েছিল। সোমবারই পুণে থেকে ওই রিপোর্ট দিল্লির হাসপাতালের চিকি‍ৎসকদের কাছে এসে পৌঁছেছে। আর ওই রিপোর্টে রক্তের নমুনায় মাঙ্কি পক্স শনাক্তের কতা জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশে এখনও পর্যন্ত ছয়জনের শরীরে মাঙ্কি পক্সের সংক্রমণ শনাক্ত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে।  কেরলের ওই বাসিন্দা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছিলেন। ২৬ বছর বয়সী মৃত ওই তরুণ গত শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তরুণ। যেভাবে দেশে মাঙ্কি পক্সের থাবা চওড়া হচ্ছে তাতে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। 

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?