ফুলের থালা হাতে বুথে ভোটারদের স্বাগত জানাচ্ছে ‘রোবট’ নীলা

Share:

নিজস্ব প্রতিনিধি : পাঁচ রাজ্যের মধ্যে আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম এবং দক্ষিণ ভারতের কেরলের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের পাশাপাশি কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে হবে উপনির্বাচনও। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। তারমধ্যে পুদুচেরিতে এক ভোটকেন্দ্রে দেখা গেল অন্য এক ছবি। ভোটারদের উৎসাহিত করতে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে নীলা। কে সে? ভোটকেন্দ্রে কী কাজ করছে সে?

ভোটের লাইনে এবার ‘হাই-টেক’ অভ্যর্থনা! পুদুচেরির এক সরকারি স্কুলে ভোটাররা দাঁড়িয়েছেন লাইনে। তাঁদের কাছে ফুলের থালা হাতে পৌঁছে যাচ্ছে রোবট নীলা। নির্বাচনে প্রযুক্তির এই অনন্য ব্যবহার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।পুদুচেরির ভোটারদের অভিনব ও অত্যাধুনিক উপায়ে স্বাগত জানানো হচ্ছে। ‘নীলা’একটি ইভেন্ট রোবট, এটি বিবাহ, অফিসের কাজ এবং নির্বাচনের মতো অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। রোবটটিকে কোয়েম্বাটুর থেকে ভোটারদের স্বাগত জানানোর জন্য এখানে আনা হয়েছে। এই রোবটের মধ্যে অনেক উন্নত বৈশিষ্ট্য রয়েছে। এরমধ্য়ে আছে একটি ভয়েস ফিচার রয়েছে। রোবটটি  নিজে থেকেই কথা বলে।

এটিকে আগে থেকেই কমান্ড দেওয়া রয়েছে, যারফলে আশেপাশে কেউ থাকলে তাঁরাও শুনতে পারে। হালকা রঙের এক পোশাক পরে নীলা ঘুরছে ভোটকেন্দ্রে। হাতে ফুলের থালা। সেই ফুল দিয়েই ভোটকেন্দ্রে ভোটারদের স্বাগত জানাচ্ছে।  নির্বাচনী বুথে এই ধরননের ঘটনা নজিরবিহীন। নীলাকে দেখে উৎসাহিত হয়েছেন ভোটাররাও। তাঁরাও নীলার কাছ থেকে ফুল গ্রহণ করছেন, ভোটও দিচ্ছেন। 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে